স্টাফ রিপোর্টার: দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেটের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ ফিলিপাইন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিপিসিসিআই)- এর সভাপতি হুমায়ুন রশীদ এবং বিপিসিসিআই- এর সহ-সভাপতি ইমরান আহমেদ।
গত ৭ জানুয়ারী এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিপিসিসিআই- এর প্রতিনিধিদল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। প্রতিনিধিদল বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির সম্ভাব্য ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে কৃষি পণ্য ও সেবার বাজার উন্নয়ন, দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন সংক্রান্ত প্রশিক্ষণ, বিমান সংযোগ এবং লজিস্টিকস ও যোগাযোগ ((কমিউনিকেশনস)।
উভয় পক্ষ কৃষি সাপ্লাই চেইনের সমস্যা সমাধান এবং কৃষি পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি করার মাধ্যমে কৃষি পণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনার ওপর জোর দেয়। দক্ষ জনবল তৈরিতে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং জ্ঞান বিনিময় প্রয়োজন বলে মতামত ব্যক্ত করেন প্রতিনিধিদল। এছাড়া, প্রতিনিধিদল বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে বিমান যোগাযোগ উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। এতে পণ্য আমদানি-রপ্তানি ও মানুষের চলাচল আরও সহজ হবে, যা দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও উন্নত করতে ভূমিকা রাখবে। প্রতিনিধিদলের সদস্যরা দক্ষ বাণিজ্যিক কার্যক্রমের জন্য লজিস্টিকস ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
এই বৈঠক উভয় দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং ব্যবসা ও বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করার প্রতিশ্রুতির প্রতিফলন।
স্টাফ রিপোর্টার: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান এবং বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান উপায় এবং ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন, পরীক্ষার প ...
ডেস্ক রিপোর্ট: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিস্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি রাজধানীর মিরপুরে তাদের নতুন শাখার উদ্বোধন করেছে। ডিবিএইচ-এর ১৯তম শাখাটি মিরপুর সেকশন-১১ এর ব্লক- ...
স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ সুবিধা শেষ হয়েছে। ফলে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ ...
স্টাফ রিপোর্টার: জরুরি নিরাপত্তা ঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে www.bb.org.bd ঠিকানায় প্রবেশ করতে গেলে রক্ষণাব ...
সব মন্তব্য
No Comments