মহশীন আলী, ঠাকুরগাঁও: টেন্ডারের মাধ্যমে লিজ নেয়া খেঁজুর বাগানের মেয়াদকাল শেষ না হতেই একই বাগান পুনরায় (টেন্ডার) দরপত্র আহ্বান করায় ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: শাহজাহান কবির ও খামার পরিচালক জসিম উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছেন মনিরুজ্জামান মনির নামে এক ব্যক্তি। বুধবার (২৬এপ্রিল) ঠাকুরগাঁও বিজ্ঞ সদর সিনিয়র সহকারী জজ আদালতে তিনি এ মামলা করেন।
জানা গেছে, গত বছরের ২৫শে এপ্রিল ঠাকুরগাঁও সুগার মিল সদরের নারগুন ইউনিয়নের মোহন কৃষি খামারের বোঁচাপুকুর শাখার ৪৭০টি খেঁজুর গাছের রস আহরণের জন্য ভ্যাট ও আয়করসহ ১,৮২,১১০/= টাকায় বাগানটি লিজ নেন ওই এলাকার রমিজ উদ্দিনের ছেলে মনিরুজ্জামান মনির। উক্ত লিজের মেয়াদকাল ছিল চলতি বছরের ৩১শে ডিসেম্বর পর্যন্ত। কিন্তু সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির বাগানের লিজের মেয়াদ শেষ না হতেই আট মাস আগেই পুনরায় ওই বাগানের দরপত্র আহ্বান করেন চলতি মাসের ৪ তারিখে।
বাগানের মেয়াদ আরো আট মাস আছে সুগার মিল কর্তৃপক্ষকে বলার পরেও এমডি কাউকে তোয়াক্কা না করে দরপত্র আহ্বান এবং সেই মোতাবেক প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করার কারনে বুধবার (২৬ এপ্রিল) ঠাকুরগাঁও সদর সিনিয়র সহকারি জজ আদালতে সুগার মিল ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির ও খামার পরিচালক জসিম উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন লিজ গ্রহণকারী মনিরুজ্জামান মনির।
আদালত বাদীর অভিযোগটি আমলে নিয়ে সুগার মিল কর্তৃপক্ষের চলতি মাসের ৪ এপ্রিলের ঘোষিত দরপত্রটি নিষেধাজ্ঞা জারি করেন। এবং সেই সাথে সাত দিনের মধ্যে বিবাদীকে দরপত্রের বিষয়ে ব্যাখা প্রদানের নির্দেশ দেন। কিন্তু আদালতের এই নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি তার মতো করে টেন্ডার সিডিউল বিক্রি ও গ্রহণ করেন। এবং বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টায় সকলের উপস্থিতে টেন্ডার বাক্স খুলেন।
ভুক্তভোগী মনিরুজ্জামান মনির জানান, ঠাকুরগাঁও সুগার মিল কর্তৃপক্ষ কোন কিছু না জানিয়ে হঠাৎ করে আমার লিজ নেয়া খেঁজুর বাগানটি নতুন করে লিজ প্রদানে দরপত্র আহ্বান করে। যা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি আমি জানতে পেরে মিল কর্তৃপক্ষকে বন্ধের অনুরোধ করা হলেও তারা কোন কর্ণপাত করেননি।
তিনি আরো বলেন, ধার-দেনা করে বাগান লিজ নিয়েছি। সময়ের আগেই অন্য কাউকে লিজ দিলে চরম ক্ষতির মুখে পরবো আমি। তাই বাধ্য হয়ে আদালতের আশ্রয় নিয়েছি। এবং ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ও খামার পরিচালক এর বিরুদ্ধে মামলা দায়ের করি।
এ বিষয়ে মনিরুজ্জামান মনিরের আইনজীবী অ্যাডভোকেট মাহবুব আলম জানান, সুগার মিল কর্তৃপক্ষ নতুন করে যেন লিজ প্রদান করতে না পারে সে কারণে আদালত একটি নিষেধাজ্ঞা জারি করেছেন। পাশাপাশি মামলাটি চলমান রয়েছে।
আর সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহজাহান কবির দরপত্র আহবানের বিষয়টি স্বীকার করে বলেন, আদালতের কাগজটি গত বুধবার হাতে পাওয়ায় টেন্ডার প্রক্রিয়াটি বন্ধ করা সম্ভব হয়নি। তবে লিজ দেয়া হবে কি না তা পরে সিদ্ধান্ত নেয়া হবে বলে।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments