মো.পাভেল ইসলাম রাজশাহীঃ রাজশাহী নগরীর শীর্ষ মাদক ব্যবসায়ী সাইফুল ওরফে গাঁজা সাইফুলকে গ্রেপ্তার করেছে চন্দ্রিমা থানা পুলিশ। সাইফুল রাজশাহী নগরীর ভদ্রা জামালপুর এলাকার শমসেরের ছেলে।
মঙ্গলবার রাত ১০ টার দিকে চন্দ্রিমা থানার ওসি এমরান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম দুর্গাপুর উপজেলার আমগাছী গ্রামের নিভৃত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
সাইফুলের বিরুদ্ধে রাজশাহীসহ দেশের বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। এছাড়া সে মাদকের পাঁচটি মামলার পলাতক আসামী।
পুলিশের একটি সূত্রের দেয়া তথ্য মতে, ২০০০ সালের আগ দিয়ে সাইফুল রংপুর বিভাগের কুড়িগ্রাম থেকে রাজশাহীতে খালি হাতে আসে। রাজশাহী নগরীর ভদ্রায় অবস্থিত একটি বস্তিতে বসবাসের পাশাপাশি বাদাম বিক্রি, রিকশা চালানো ও তরকারি বিক্রি করে জীবিকা নির্বাহ শুরু করে।
এক পর্যায়ে সে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। পরবর্তীতে সে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় এবং নগরীতে গাঁজা, ইয়াবা, ফেনসিডিল সরবরাহ করতে শুরু করে। মাদক ব্যবসার মাধ্যমে সে রাজশাহী মহানগরীর ভদ্রা, পদ্মা আবাসিক ও জামালপুর সহ রাজশাহী ও রংপুরের একাধিক এলাকায় বাড়ি, জমি ও গাড়ির মালিক হয়। বর্তমান সরকারের মাদকবিরোধী অভিযান শুরু হলে সাইফুল আত্মগোপনে চলে যায়।
চন্দ্রিমা থানার ওসি এমরান হোসেন জানান, সাইফুল রাজশাহীসহ আশপাশের জেলায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। যার মধ্যে পাঁচটি মামলায় সে পলাতক আসামি। মঙ্গলবার দুর্গাপুরের আমগাছী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
স্টাফ রিপোর্টার: ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনে গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, সে বিষয়ে ভারতকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন ...
স্টাফ রিপোর্টার: বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোর অডিট রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি ...
স্টাফ রিপোর্টার: আধুনিক শিক্ষা ও ইসলামিক শিক্ষার সমন্বয় ছাড়া ভবিষ্যতে একটি নৈতিক, দক্ষ ও সুস্থ জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, যদি আধু ...
সব মন্তব্য
No Comments