স্টাফ রিপোর্টার: আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, এটি বর্তমান সরকারের রাজনৈতিক, নির্বাচনী ও জাতীয় অঙ্গীকার। একই সাথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিএনপির আন্দোলনের ফসল। সরকার এই অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের আস্থা অর্জন করা জরুরি। সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, সংবিধান ও প্রচলিত আইনের কাঠামোর মধ্যে থেকে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পথ খোলা আছে। নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে সরকার ইতোমধ্যে বেশ কিছু আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে। একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সরকার সব সময়ই সংলাপে আগ্রহী।
বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ১৯৯৬ সালে সংবিধানে যুক্ত হয় এবং তিনটি জাতীয় নির্বাচন এই ব্যবস্থায় অনুষ্ঠিত হয়। পরবর্তীতে উচ্চ আদালতের রায়ে ব্যবস্থাটি বাতিল হলেও দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে এটি নিয়ে আলোচনা অব্যাহত আছে। নির্বাচনকালীন সরকার ইস্যুতে বিভিন্ন সময়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক ও আন্দোলন হয়েছে।
আইনমন্ত্রী বলেন, সরকার চায় একটি শান্তিপূর্ণ পরিবেশে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও নির্বাচন কমিশন সমন্বিতভাবে কাজ করবে। নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, যথাসময়ে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। সরকার নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সকল সহযোগিতা দেবে যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন।
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে একতা এক্সপ্রেসের দুইটি বগির আটটি চাকা লাইনচ্যুত হওয়ার প্রায় ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে। সোমবার রাত ৯টার দিকে ...
স্টাফ রিপোর্টার: জুলাই জাতীয় সনদ ও উচ্চ আদালতের পর্যবেক্ষণের আলোকে সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে ১৭ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের দুইটি বগির আটটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে রাজধানী ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনের মসজিদসহ বিভিন্ন স্থানে ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সরকারি দলের হুইপ জি কে গউছ। এ সময় বিষয়টির সত্যতা স্বীকার করে ডেপুটি স্পিকার ব্যারিস্টার ...
সব মন্তব্য
No Comments