মোংলা থেকে মো. নূর আলমঃ উপকূলীয় অঞ্চলে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে অলাভজনক সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে মোংলাপোর্ট পৌরসভার কামারডাঙ্গা বাজারে ৮ অক্টোবর শনিবার সকালে পিকেএসফ’র সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থায় নবলোক’র ব্যবস্থাপনায় ”লবণাক্ত পনি শোধন ( রিভার অসমোসিস পদ্ধতি )” প্লান্ট নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
শনিবার সকাল ১০টায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন পিকেএসফ’র ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার এনডিসি। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস ও পৌর কাউন্সিলর শফিকুর রহমান। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান পরিচালনা করেন নবলোক’র মোস্তাফিজুর রহমান সেতু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার বলেন ”লবণাক্ত পানি শোধন ( রিভার্স অসমোসিস পদ্ধতি )” প্লান্ট কার্যক্রম হচ্ছে সম্পূর্ণ অলাভজনক ও অবাণিজ্যিক এবং উপকূলীয় এলাকার মানুষের জীবনধারণের জন্য মৌলিক চাহিদা পূরণের একটি জনহিতৈষী উদ্যোগ। লবণমূক্ত সুপেয় পানি সরবরাহ প্লান্ট টেকসই ভাবে পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব প্লান্ট ব্যবহারকারী স্থানীয় জনগণের। আলোচনা সভার আগে প্রধান অতিথি পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার পানির প্লান্ট’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উল্ল্যেখ্য প্রধান অতিথি ড. নমিতা হালদার শনিবার দুপুরে মোংলা পোর্ট পৌরসভার ৭নং ওয়ার্ডের শেলাবুনিয়া বটতলা এলাকায় অনুরূপ আরেকটি পানির প্লান্ট’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পিরোজপুর অফিস: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের বিএনপির এক নেতার বিরুদ্ধে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সা ...
ডেস্ক রিপোর্ট: মুন্সিগঞ্জে প্রায় ১ শত ৩৯ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করেছে কোস্ট গার্ড।
শুক্রবার ১০ এপ্রিল ২০২৬ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যা ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ প্রভাবশালী আওয়ামীলীগ নেতার ইশারায় মোংলার বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা মাহে আলম হত্যাকান্ডটি ধামাচাপা পড়েছে। ২০২৩ সালের ১০ এপ্রিল মোংলার পৌর মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাতা সভ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দ ...
সব মন্তব্য
No Comments