বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের হীরকজয়ন্তী উৎসব উদ্যাপিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ২৮ সেপ্টেম্বর বুধবার অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপলক্ষ্যে বছরব্যাপী নানা কর্মসূচির উদ্বোধন করেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে দেশের প্রথিতযশা সাংবাদিক আবেদ খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সহযোগী অধ্যাপক শবনম আযীম অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দক্ষ ও যুগোপযোগী গ্র্যাজুয়েট তৈরিতে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সম্পর্ক আরও জোরদারের উপর গুরুত্বারোপ করে বলেন, গ্র্যাজুয়েটদের কর্মদক্ষতা ও গুণগত মান বৃদ্ধির ক্ষেত্রে ইন্ডাস্ট্রির পরামর্শ ও সুপারিশ গ্রহণ করা হবে। সমাজ ও জাতির চাহিদা পূরণে কার্যকর ভূমিকা পালনের জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের প্রতি আহবান জানান। সাংবাদিকতা শিক্ষাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও গবেষণার উন্নয়নে দেশের গণমাধ্যম সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘Interaction and Interdependence between Academia and Industry’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের গণমাধ্যম জগতের খ্যাতিমান ব্যক্তিবর্গ এই বৈঠকে অংশগ্রহণ করেন।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments