ডেস্ক রিপোর্ট: বগুড়ার শেরপুরে আদিবাসী সিং সম্প্রদায়ের সদস্যদের ওপর নির্মম হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় আদিবাসী পরিষদ, বৃহত্তর ঢাকা কমিটি।
একইসঙ্গে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন তারা।
সংগঠনটির বৃহত্তর ঢাকা কমিটির আহ্বায়ক হরেন্দ্রনাথ সিং ও সদস্য সচিব বিভুতী ভূষণ মাহাতো এক যৌথ বিবৃতিতে বলেন, গত ডিসেম্বর মাস থেকে ভবানীপুর ইউনিয়নের আম্বইল, গোর্তা, কেশবপুর, মরা দীঘি, জয়নগর গ্রামে ভূমি দখলকে কেন্দ্র করে আদিবাসীদের ওপর নির্যাতন ও বাড়িঘরে হামলা চালানো হচ্ছে। এ ঘটনাগুলোর প্রতিবাদে বগুড়ার শেরপুর উপজেলার পাঁচ গ্রামের আদিবাসী সম্প্রদায় তাদের বসতভিটা ও কৃষি জমি রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচির পর এ নৃশংস হামলা চালানো হয়।
নেতৃবৃন্দ আরও বলেন, ভবানীপুরের আদিবাসী গ্রামগুলোতে ত্রাসের রাজত্ব কায়েম করছে সন্ত্রাসী বাহীনী। আতংকে স্থানীয় আদিবাসীরা ঘর থেকে বের হতে পারছে না।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি, রোববার আম্বইল গ্রামে চাষযোগ্য জমি দখলকে কেন্দ্র করে আদিবাসীদের ওপর সশস্ত্র হামলা চালায় সন্ত্রাসীরা। এতে অর্ধশতাধিক আদিবাসী গুরুতর আহত হন। তারা এখনও বগুড়া মেডিকেল কলেজ ও শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। বিবৃতিতে আদিবাসীদের ওপর নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে সকল বিবেকবান মানুষকে আদিবাসীদের পাশে দাঁড়ানোর জন্য নেতৃবৃন্দ আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: ঢাকার গুলশানে পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং তার স্ত্রী নাইমা ইমরানকে হাসপাতালে ভর ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শিকল ভাঙার উদ্দেশ্য কেবল একটি স্বৈরাচারী বা নিপীড়নমূলক ব্যবস্থার অবসান ঘটানো নয়; বরং এমন একটি শিকলবিহীন গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠান ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর শহীদদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) বাদ জোহর জাতীয় ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। একাধিক প্রার্থী থাকলে ওই দিন দুপুর ২টা থেকে বি ...
সব মন্তব্য
No Comments