বরিশাল অফিস: বরিশালে ব্যাটারিচালিত মোটরযান রেজিস্ট্রেশন ও চলাচল সংক্রান্ত নীতিমালা এবং সংগ্রাম পরিষদ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) মঙ্গলবার বেলা ১১ টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে এ সমাবেশের আয়োজন করে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখা।
সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলার সংগঠক আব্দুল মানিক হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইমাম হোসেন খোকন, বরিশাল রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সংগ্রাম পরিষদ বরিশাল জেলা সংগঠক দুলাল মল্লিক, উপদেষ্টা গোলাম রসুল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, বরিশাল জেলার সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বরিশাল রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মহসীন মীর, সংগ্রাম পরিষদ ২৫ নং ওয়ার্ড সভাপতি শাহিন শরিফ, ২৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আইয়ুব আলী, রিক্সা ভ্যান চালক ইউনিয়ন ১৩ নং ওয়ার্ডের সভাপতি শহিদুল ইসলাম, ২৮ নং ওয়ার্ড সভাপতি মোখলেসুর রহমান, ১৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, ২২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার ও বাসদ বরিশাল জেলা সদস্য সন্তু মিত্র।
সমাবেশে বক্তারা বলেন, প্রস্তাবিত থ্রি হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২১ অতিদ্রুত চূড়ান্ত ও কার্যকর করতে হবে। ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশার দ্রুত নিবন্ধন, রুট পারমিটসহ লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়াও অবৈধ রেকারিং, ডাম্পিং, নির্যাতন, হয়রানি, ব্যাটারি ছিনতাইসহ চাঁদাবাজি বন্ধে কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা বলেন বক্তারা।
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, স ...
রাজশাহী অফিস: সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে ...
ডেস্ক রিপোর্ট: দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে অন্তত ৩ হাজার ৪০০ শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে শিশু সুরক্ষা নিয়ে কাজ করা জাতীয় প্ল্যাটফর্ম মুন এলার্ট (MU ...
স্টাফ রিপোর্টার: ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনে গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ ...
সব মন্তব্য
No Comments