বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগে ৯ ফেব্রুয়ারি বুধবার যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ‘টেকসই উন্নয়নের জন্য খাদ্য, স্বাস্থ্য ও পরিবেশ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সুইডেন সাপোর্টেড রিসার্চ গ্রুপ (ইঅঘ:০৪) এর ইন্টারন্যাশনাল সায়েন্স প্রোগ্রামের আওতায় এই সেমিনার আয়োজন করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকবৃন্দ অংশগ্রহণ করেন।
ঢাবি বিজ্ঞান অনুষদ-এর সাবেক ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে ও ঢাবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ। সুইডেন সাপোর্টেড রিসার্চ গ্রুপ (ইঅঘ:০৪)-এর গ্রুপ লিডার অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব সেমিনার সঞ্চালন করেন। সেমিনারে ঢাবি রসায়ন বিভাগের সাবেক চেয়ারপার্সন অধ্যাপক ড. নিলুফার নাহার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস এর অধ্যাপক ড. বেগম রোকেয়া, ঢাবি ভূতত্ত্ব বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল রউফ মামুন লেকচার প্রদান করেন।
স্টাফ রিপোর্টার: ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
সব মন্তব্য
No Comments