ডেঙ্গুতে আরো ১৩৮ জন আক্রান্ত

প্রকাশ : 11 Jul 2025
ডেঙ্গুতে আরো ১৩৮ জন আক্রান্ত

ডেস্ক রিপোর্ট:  গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এর মধ্যে পুরুষ ৭৮ জন ও নারী ৬০ জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোন মৃত্যু নেই। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ২৯ জন ও নারী ২৫ জন।


চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ১৪ হাজার ৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৩২১ জন ও নারী ৫ হাজার ৭৪৮ জন।


সম্পর্কিত খবর

;