পল্লবীর ক্যাম্পে বিশুদ্ধ পানির নতুন উদ্যোগ
স্টাফ রিপোর্টার:রাজধানীর পল্লবীর উর্দুভাষী জনগোষ্ঠীর দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট নিরসনে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের উদ্যোগে ক্যাম্পে বসবাসকারী উর্দুভাষী মানুষের জন্য নিরাপদ বিশুদ্ধ পানি সরবরাহ কর্মসূচির আওতায় পল্লবীর রাবেদা ক্যাম্প ও মুসলিম ক্যাম্পে স্থাপিত গভীর নলকূপের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকালে রাজধানীর পল্লবীর রাবেদা ক্যাম্প ও মুসলিম ক্যাম্পে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গভীর নলকূপ দুটির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
এসময় প্রতিমন্ত্রী বলেন, “আমার নির্বাচনী এলাকার প্রতিটি উর্দুভাষী ক্যাম্পে নিরাপদ বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে। পাশাপাশি বছরব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণের কর্মসূচিও চালু থাকবে।”
তিনি বলেন, উর্দুভাষী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, পরিচ্ছন্ন পরিবেশ এবং সচেতনতা বৃদ্ধির দিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।
সম্প্রতি বিভিন্ন সেমিনারে নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৬ (পল্লবী-রূপনগর) এলাকার উর্দুভাষী ক্যাম্পগুলোর দুর্বিষহ পরিবেশের চিত্র তুলে ধরে, তাদের অধিকারের কথা বলেন আমিনুল হক।
স্থানীয় বাসিন্দারা গভীর নলকূপ স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকটে ভুগছিলেন তারা। নতুন নলকূপ চালু হওয়ায় নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত হবে এবং তাদের দৈনন্দিন দুর্ভোগ অনেকটাই কমে আসবে।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সম্প্রচার স্বত্ব সরাসরি ফিফার কাছ থেকে ক্রয় এবং পরবর্তীতে সাব-লাইসেন্সিংয়ের মাধ্যমে সরকারের বিশ্বকাপ খেলা দ ...
স্টাফ রিপোর্টার: ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এতে সাবেক প্রধানম ...
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। আবহাওয়াবিদ মোঃ তরিফুল নেওয়াজ কবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ প ...
স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে প্রবাসী কার্ড চালুর উদ্যোগ-সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ১৮ জুলাই ২০২৬ প্রধান ...
সব মন্তব্য
No Comments