বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি বলেছেন, পড়াশোনা ও খেলাধুলা অঙ্গাঙ্গীভাবে সম্পৃক্ত। খেলাধুলা শিশুর স্বপ্নের জগতে তৈরি করে। ভাবনা ও সম্ভাবনার অসংখ্য দুয়ার তৈরি করে। আর সে দুয়ার দিয়ে বাইরের পৃথিবী দেখতে শিশু বইয়ের প্রতি আকৃষ্ট হয়। আর তাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিশুর পরিপূর্ণ বিকাশে পড়াশোনা ও খেলাধুলা; দুটোর প্রতিই গুরুত্বারোপ করেছে।
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।
এ ধারা অব্যাহত রাখতে সরকার নতুন শিক্ষানীতির আলোকে প্রাথমিক শিক্ষাকে নতুন আঙ্গিকে, নতুন ধারায় এমনভাবে সাজিয়ে তুলছে যেখানে পাঠ্যবই হবে শিশুর পরম আগ্রহের, বিদ্যালয় হবে শিশুর প্রিয় প্রাঙ্গন।
তিনি আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ক' (১ম ও ২য় শ্রেণি) ও 'খ' ( ৩য়-৫ম শ্রেণি) বিভাগে ১২ টি ইভেন্টে ( 'ক' বিভাগে ৫টি এবং 'খ' বিভাগে ৭টি) ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থী যাথাক্রমে ৩০, ২৫ ও ২০ হাজার টাকার সাথে ১টি ক্রেস্ট, ও ১টি সনদপত্র পাবে; যা আগামী জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রদান করা হবে।
এর আগে প্রতিমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments