চট্টগ্রাম অফিস: বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র বাংলাদেশের মূকাভিনয় রীতি নির্মাণ, চর্চা, গবেষণা ও শিল্পটিকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়ার লক্ষ্যে নানা উদ্যোগ নিয়েছে এবং তা বাস্তবায়নে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী বিভাগ/জেলায় বাঙলা মূকাভিনয় উৎসবের আয়োজন করছে।
আগামী ২৯ ও ৩০ মে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে দুই দিন ব্যাপী ‘মূক ভাষায় বাঙলার সংস্কৃতি’ শিরোনামে এ উৎসবটি অনুষ্ঠিত হবে। বিনয়বাঁশী শিল্পী গোষ্ঠীর ঢোল বাদন পরিবেশনার মাধ্যমে উৎসবের সূচনা হবে।
উৎসবের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি থাকবেন বিটার নির্বাহী পরিচালক কবি শিশির দত্ত। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সভাপতি কবি নাজিম উদ্দীন শ্যামল। সমাপনী আয়োজনে প্রধান অতিথি থাকবেন স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী অধ্যাপক মৃণাল কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি থাকবেন উৎসের নির্বাহী পরিচালক প্রতিবিধানমূলক নাট্যবিশেষজ্ঞ মোস্তফা কামাল যাত্রা। উদ্বোধনী ও সমাপনী আয়োজনে সভাপতিত্ব করবেন সুদূর আমেরিকা থেকে স্কাইপিতে যুক্ত হয়ে মাইম আইকন কাজী মশহুরুল হুদা এবং স্বাগত বক্তব্য দেবেন গবেষণা কেন্দ্রের পরিচালক রিজোয়ান রাজন। শুভেচ্ছা বক্তব্য দেবেন গবেষণা কেন্দ্রের চট্টগ্রাম বিভাগের সমন্বয়কারী সোলেমান মেহেদী।
উৎসবে মূকাভিনয় পরিবেশন করবে প্যান্টোমাইম মুভমেন্ট চট্টগ্রাম, নাাট্যাধার চট্টগ্রাম, থিয়েটার সার্কেল মাইম ট্রুপ মুন্সিগঞ্জ, মনন মাইম থিয়েটার ঢাকা, মিরর মাইম থিয়েটার ঢাকা, দ্য মামার্স ঢাকা ও শিল্পী দেওয়ান মামুন। উৎসবে সহযোগিতা করছে সাম্পান থিয়েটার।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments