ডেস্ক রিপোর্ট: রাজউকের ঝিলমিল আবাসিক প্রকল্পে পনেরো জন গাড়িচালকের নামে বিধিমালার ব্যত্যয় করে নিয়ম বহির্ভূতভাবে সাময়িক বরাদ্দকৃত প্লটসমূহের বরাদ্দ বাতিল করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
যাদের প্লট বাতিল করা হয়েছে গাড়িচালক মোঃ বোরহান উদ্দিন এবং মোঃ বেলাল হোসেনের নামে বরাদ্দকৃত ৩ কাঠার প্লট; গাড়িচালক মোঃ সাইফুল ইসলাম ও মোঃ সফিকুল ইসলামের নামে বরাদ্দকৃত ৩ কাঠার প্লট; গাড়িচালক মোঃ মতিউর রহমান ও মোঃ নুর হোসেন ব্যাপারীর নামে বরাদ্দকৃত ৩ কাঠার প্লট; গাড়িচালক মোঃ মাহবুব হোসেন ও মোঃ শাহীনের নামে বরাদ্দকৃত ৩ কাঠার প্লট; গাড়িচালক মোঃ মিজানুর রহমান ও মোঃ বাচ্চু হাওলাদারের নামে বরাদ্দকৃত ৩ কাঠার প্লট; গাড়িচালক মোঃ নুরুল ইসলাম ও মোঃ রাজন মাদবরের নামে বরাদ্দকৃত ৩ কাঠার প্লট এবং গাড়িচালক মোঃ নুরুল আলম, মোঃ নুর নবী ও মোঃ শাহীনের নামে বরাদ্দকৃত ৫ কাঠার প্লট।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ঝিলমিল আবাসিক প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের ১৫ গাড়িচালকের নামে নিয়ম বহির্ভূতভাবে প্লট বরাদ্দ বিষয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের আলোকে গঠিত দু’টি তদন্ত কমিটি তাঁদের তদন্ত প্রতিবেদন দাখিল করে। তাঁদের দাখিলকৃত প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য আবেদনকারীগণ ঝিলমিল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দের আবেদন না করেও সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের লিখিত নির্দেশনা অনুযায়ী ঝিলমিল আবাসিক প্রকল্পে নির্ধারিত কোটার সীমা অতিক্রম করে এবং বিধিমালার ব্যত্যয় করে নিয়ম বহির্ভূতভাবে তাদের নামে প্লট বরাদ্দ প্রদান করা হয়। দু’টি তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনে আলোচ্য ১৫ জন গাড়িচালকের নামে প্রদত্ত সাময়িক বরাদ্দের আদেশ বাতিলের সুপারিশ করে।
আজ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব ড. মোঃ নুরুল আমিন স্বাক্ষরিত পত্রে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে জরুরিভিত্তিতে এ সকল প্লট বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে অর্থবছর ১ জুলাই হতে ৩০ জুন হিসাব করা হয়। এর ফলে জুলাই-আগস্ট মাসে অর্থাৎ বর্ষাকালে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান থাকে; ফলে বর্ষার কারণে একদিকে কাজ দীর্ঘায়িত হয়, কাজের গুণগ ...
স্টাফ রিপোর্টার: সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে নতুন বেতন কাঠামোর বিভিন্ন দিক নিয়ে ...
স্টাফ রিপোর্টার: ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নে ব্যবসায়ীদের হয়রানি এবং অবৈধ অর্থ লেনদেনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আ ...
স্টাফ রিপোর্টার: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে দেশটিতে আছেন, সে বিষয়ে বাংলাদেশের কাছে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন আন্তর্জা ...
সব মন্তব্য
No Comments