লঘুচাপ সৃষ্টি হয়েছে: খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বৃষ্টি হতে পারে।

প্রকাশ : 12 Nov 2024
লঘুচাপ সৃষ্টি হয়েছে:  খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বৃষ্টি হতে পারে।

ডেস্ক রিপোর্ট:  দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি তামিলনাডু/শ্রীলংকা উপকূলের দিকে অগ্রসর হতে পারে।আবহাওয়াবিদ মো: মনোয়ার হোসেন আজ এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেমের অন্যত্র  অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক রয়েছে উত্তর/উত্তর-পূর্বদিক থেকে ঘন্টায় (০৬-১২) কি. মি.। আজ সকাল ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৫৩%

আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৬ টা ১২ মিনিটে এবং

আগামীকাল ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৫ টা ১৩ মিনিটে। 

বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়া রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।


সম্পর্কিত খবর

;