প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষেরগুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা চলাকালীন পরীক্ষায় জালিয়াতি করার দায়ে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বহিস্কৃত শিক্ষার্থী দ্বীন ইসলাম ঢাকা মিরপুরের ০১ এর নিবাসী নওয়াব আলীর ছেলে।
রবিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং রুমে পরীক্ষা চলাকালীন সময়ে ওই শিক্ষার্থীর কাছে ব্লুটুথ ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়।পরে বিষয়টি দৃষ্টিগোচর হলে কেন্দ্রে দ্বায়িত্বরত শিক্ষকেরা তা জব্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেন। এরই সাথে ঐ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয় ।
এবিষয়ে প্রক্টর প্রক্টর ড. মো. রাজিউর রহমান বলেন, পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলেও শুধু একজন শিক্ষার্থী এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে।এ জন্য আমরা তার পরীক্ষা বাতিল করেছি। তার বিষয়ে আমরা যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবো।
অভিযুক্ত শিক্ষার্থী দ্বীন ইসলাম বলেন, আমার কাছে ডিভাইস থাকলেও ব্যাগে থাকা ফোনটি বন্ধ ছিল ।
উল্লেখ্য, দ্বীন ইসলাম গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পালনীয় ০২ নম্বর নিয়ম ভঙ্গ করেছে। যার প্রেক্ষিতে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
সব মন্তব্য
No Comments