স্টাফ রিপোর্ট: হজ্ব যেতে নিবন্ধনের সময় আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত হজ্বে যেতে ইচ্ছুকরা নিবন্ধন করতে পারবেন।বৃহ্সপতিবার (২৮ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
আগামীকাল ৩০ নভেম্বর শনিবার পর্যন্ত হজ্বে যেতে ইচ্ছুকদের নিবন্ধনের সময় শেষ হওয়ার কথা । কিন্তু এখনো কোটার বড় অংশ খালি থাকায় সময় বাড়োনো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালে হজ্বে গমনেচ্ছু ব্যক্তি, হজ্ব এজেন্সি, হজ্ব কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে হজ্বযাত্রীদের নিবন্ধনের সময় আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এসময়ের মধ্যে তিন লাখ টাকা দিয়ে নিবন্ধন করা যাবে এবং একই সঙ্গে হজ্ব প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা অনুরোধ জনানো হয়। এ সময়ের পর আর কোন সময় না বাড়ানোর কথাও উল্লেখ করা হয়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ জুন পবিত্র হজ্ব অনুষ্ঠিত হবে। চলতি বছরের মত আগামী বছরএ বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ্ব করতে পারবেন। এর মধ্যে ১০ হাজার ১৯৮ জন সরকারি ব্যবস্থাপনায় এবং এক লাখ ১৭ হাজার জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ্ব এজেন্সিগুলোর মাধ্যমে যাবেন।
গত ১ সেপ্টেম্বর থেকে হজ্বের প্রাথমিক নিবন্ধন শুরু হয়। সর্বশেষ বৃহস্পিতার (২৮ নভেম্বর পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে ৪০ হাজার প্রাথমিক নিবন্ধন করেছেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আল-কায়েদার দক্ষিণ এশীয় শাখা আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS)-এর কর্মকাণ্ড, আঞ্চলিক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীবাসীর জন্য রাতে মেট্রোরেল ব্যবহারের সুযোগ আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রাতের চলাচলের সময় ২০ মিনিট বাড়ানোর পর মেট্রোরেলে যাত্রীস ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার পর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। মির্জা ফখরুলের হাতে থাকা স্থান ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ১৫ আগস্ট থেকে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা ...
সব মন্তব্য
No Comments