প্রতাপ হোড়, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর সংলগ্ন এলাকা থেকে ফেন্সিডিল ও ট্রাকসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে স্থলবন্দর সংলগ্ন ফুলতলা মোড় নামক স্থান থেকে ৮৬ বোতল ফেন্সিডিলসহ ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়।
আটক ভারতীয় নাগরিকের নাম রফিক গাজী (৩৭)। তিনি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার রামচন্দ্রপুর গ্রামের মৃত এয়ার আলী গাজীর পুত্র।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সীমান্তের মেইন পিলার-৩ থেকে ১ কি.মি অভ্যন্তরে ভোমরা স্থলবন্দর সংলগ্ন ফুলতলা মোড় নামক স্থানে ভোমরা বিওপির টহল কমান্ডার সুবেদার ওহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় ভারতীয় ট্রাক (যার নং-ডব্লিউ বি-৩৯ এ-৪১৪০ ) তল্লাশি চালিয়ে ৮৬ বোতল আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে এসময় আরেক ভারতীয় নাগরিক রফিক মন্ডল দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। জব্দকৃত ভারতীয় ট্রাকসহ ফেন্সিডিলের মূল্য ৮০ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দিয়ে তাকেসহ জব্দকৃত ফেন্সিডিল ও ট্রাকটিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সড়কে থ্রী হুইলার, ব্যটারী চালিত অটোরিকশা বন্ধের দাবিতে বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে এই বাস টার্ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উজিরপুর উপজেলা বিএনপি।সোমবার (২ ন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : জরুরি মুহুর্তে রক্তদাতা না পেয়ে দিশেহারা হয়ে পরেছিলেন রোগীর স্বজনরা। এসময় মুমূর্ষ ওই রোগীর পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের উজিরপুর উপজেলা স ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: ফেসবুকে ‘গোপনে নয় ওপেনে ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে পোস্ট দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসাদ মোল্লা (৩০) বরিশালের উজিরপু ...
সব মন্তব্য
No Comments