ডেস্ক রিপোর্ট: দেশের সংস্কৃতিঅঙ্গনের জনপ্রিয় তারকা জুটি কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী। জন্মদিনে স্ত্রীকে বারবারই চমকে দেন তাপস। কখনো বলিউডে গান গেয়ে-সেই গান উপহার হিসেবে জন্মদিনে প্রকাশ করে, কখনোবা সংগীতাঙ্গনের সকলকে নিয়ে দারুণ মজা করে।
এবারের জন্মদিন উদযাপনে তারা দেশের বাইরে। সেখানেও স্ত্রীকে চমকে দিলেন অদ্ভুত ভাবে। হাজার গোলাপের তোড়ায় প্রথম শুভেচ্ছা জানালেন তাকে।
স্যোসাল মিডিয়ায় তাপসের প্রকাশ করা এক ভিডিওতে তাতে অবাক মুগ্ধতায় ভাসতে দেখা গেছে মুন্নীকে।
দেশের অন্যতম ফ্যাশন আইকন, সফল উদ্যোক্তা ও গানবাংলা টেলিভিশনের চেয়ারপার্সন ফারজানা মুন্নী সংস্কৃতি অঙ্গনের প্রিয় নাম। দেশের গণ্ডি ছাড়িয়ে তার জনপ্রিয়তা ছড়িয়েছে বিশ্বের নানা প্রান্তে।
জন্মদিনে ফারজানা মুন্নীকে তাই মজার মজার ভালোবাসাময় শুভেচ্ছা জানিয়েছেন দেশি বিদেশি অসংখ্য তারকা শিল্পীরা।
দেশের বিনোদন জগতে ‘পাওয়ার কাপল’ হিসেবে খ্যাতি পেয়েছেন ফারজানা মুন্নী ও কৌশিক হোসেন তাপস। গানবাংলা টেলিভিশনের বিশ্বসমাদৃত মিউজিক প্লাটফর্ম ‘উইন্ড অব চেঞ্জ’সহ দেশের অন্যতম বৃহৎ ইভেন্ট প্রতিষ্ঠান ওয়ান মোর জিরো কমিউনিকেশন্স এবং টিএম নেটওয়ার্কের সফল যাত্রায় তারা দুজন যেন একে অন্যের পরিপূরক।
তাপস বলেন, ‘মুন্নীকে ছাড়া আমি অসম্পূর্ণ। যে তাপসকে পৃথিবী চেনে তা হয়তো তাকে ছাড়া কখনোই সম্ভব হতো না।’
এদিকে, দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুভেচ্ছায় ভাসছেন মুন্নী। শুভেচ্ছা বার্তায় ফুটে উঠেছে- শিল্পীদের যথাযথ সম্মান প্রদর্শন ও ভালোবাসার বন্ধনে বেঁধে মিউজিক ইন্ডাস্ট্রিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তার অসামান্য ভূমিকার কথা।
বিদেশি তারকাদের শুভেচ্ছা
https://www.facebook.com/100063593141452/videos/1259129525013580/
দেশি তারকাদের শুভেচ্ছা
https://www.facebook.com/GaanBangla.tv/videos/1733777257040584/
স্টাফ রিপোর্টার: প্রায় তিন দশক পর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলি ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজ্যসভা থেকে ইস্তফা দিতে পারেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার, ৯ জুন তাঁর পদত্যাগের জল্পনায় সরগরম দিল্লি ও কলকাতার রাজনৈতিক মহল। এর আগে সোমবার ...
বিনোদন ডেস্ক: আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। শুক্রবার, ৫ জুন দুপুরে রাজধানীর বাংলা মোটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁর আকদ সম্পন্ন হয়েছে। চ্যানেল আইয়ের জনপ্রিয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী আবারও বাবা-মা হলেন। শুক্রবার ৫ জুন বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কন্যা সন্তানের আগমনের খবর নিশ্চিত করে ...
সব মন্তব্য
No Comments