ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় ছাদ থেকে মালামাল ফেলার সময় পড়ে গিয়ে সাত্তার মিয়া (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে থানা পাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করে শ্রমিকের পরিবারকে তিন লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত হয়। নিহত সাত্তার পৌর এলাকার ভাদুঘরের আইয়ুব মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, থানাপাড়া এলাকার ইউসুফ মিয়ার বাড়িতে বহুলতল ভবন নির্মাণের কাজ করছেন ঠিকাদার আবুল মিয়া। শুক্রবার বিকেলে সাত্তার মিয়াসহ অন্যান্য শ্রমিকদের দিয়ে তিনি ওই ভবনে কাজ করাচ্ছিলেন। এ সময় মাথায় করে অপ্রয়োজনীয় মালামাল ফেলতে গিয়ে নিচে পড়ে যান সাত্তার। পরে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সাত্তারের মৃত্যু হয়। ঠিকাদার আবুল মিয়া সাংবাদিকদেরকে জানান, আলোচনা করে নিহতের পরিবারকে তিন লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কারণ হলো সে গরীব মানুষ, তার স্ত্রী-সন্তান আছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো ঠিক হয়নি, তবে প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় জ ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের বৈধতা নিয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ ম ...
সব মন্তব্য
No Comments