কশীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ : 29 Apr 2025
কশীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। বকশীগঞ্জে উপজেলার বাট্টাজোড় নতুন পাড়া এলাকায় মোছাঃ মোনেজা আক্তার নামে ৩৫ বছর বয়সী এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।


নিহত মোনেজা আক্তারের স্বামীর নাম ইস্রাফিল। পিতার নাম সামিউর হাজী। তার বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার গোয়ালগাঁও ফজিলতপাড়া গ্রামে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৯ এপ্রিল মঙ্গলবার সকালে আনুমানিক ১০টা ৩০ মিনিটে এই ঘটনা ঘটে।


প্রাথমিক ভাবে জানা গেছে, মোনেজা আক্তার শারীরিক ভাবে কিছু দিন ধরে অসুস্থ ছিলেন। পাশাপাশি পারিবারিক কলহের কথাও শোনা যাচ্ছে।


খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য পাঠায় জামালপুর জেলা মর্গে।


এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি, তবে তদন্ত চলছে বলে জানিয়েছেন বকশীগঞ্জ থানার ভার প্রাপ্ত  কর্মকর্তা (ওসি) শাকের আহম্মেদ জানান।

সম্পর্কিত খবর

;