বিশেষ প্রতিনিধি : বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করতে এবং ২০৪১ সালের মধ্যে একটি আধুনিক, সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলতে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম।
মঙ্গলবার লন্ডনের রিজেন্ট লেক ব্যানক্যুইট হলে যুক্তরাজ্যের প্রবাসী ব্যবসায়ীদের সংগঠন ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউকেবিসিসিআই)’র সাথে এফবিসিসিআই এর এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন। চুক্তি অনুযায়ী যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার, সম্ভাবনাময় খাতসমৃহ চিহ্নিত করা এবং বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করবে এফবিসিসিআই ও ইউকেবিসিসিআই।
দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে সরকার দীর্ঘদিন ধরে কাজ করে আসছে উল্লেখ করে মাহবুবুল আলম বলেন, বিদেশি বিনিয়োগকারী তো বটেই, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা দেশে বিনিয়োগ করে লাভবান হতে পারেন।
বিদেশি বিনিয়োগকারীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ১০ বছর মেয়াদি কর অবকাশসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়েছেন উল্লেখ করে প্রবাসী ব্যবসায়ীদের উদ্দেশ্যে এফবিসিসিআই সভাপতি বলেন, ’একজন বিদেশি হিসেবে বাংলাদেশে বিনিয়োগ করলে তিনি ১০ বছর যাবত কর অবকাশ সুবিধা পাবেন। কোনো বিনিয়োগকারী চাইলে যেকোনো সময় তার আয় অথবা লভ্যাংশ একসাথে নিয়ে আসতে পারবেন। আমি মনে করি, বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোন দেশে এ ধরনের সুবিধা নেই। কাজেই আপনারা আসুন, বাংলাদেশে বিনিয়োগ করুন। এতে বিনিয়োগকারী হিসেবে আপনি নিজে এবং দেশ উপকৃত হবে। সাধারণ মানুষের কর্মসংস্থান হবে, দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে, দেশ এগিয়ে যাবে।’
এক্ষেত্রে বাংলাদেশে বিনিয়োগ করলে এফবিসিসিআই প্রবাসী ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা দেবে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এফবিসিসিআই’র সহ-সভাপতি শমী কায়সার, ইউকে-বিসিসিআই’র সভাপতি এম জি গোলাম মিয়া, এফবিসিসিআই পরিচালকবৃন্দ, এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনি ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর ...
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
সব মন্তব্য
No Comments