ফুলতলা প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে খুলনা- ৫ আসনে ফুলতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন এর ঈগল প্রতিকের নির্বাচনী জনসভায় হাজার হাজার জনতার উপস্থিতিতে বুধবার বিকেল ৪ টায় ফুলতলা বাজারের স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় লাঙল প্রতিকের সংসদ সদস্য প্রার্থী শাহীদ আলম মোড়ল ঈগল প্রতিককে সমর্থন জানান। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু’র সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু তাহের রিপনের পরিচালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন। উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা কামাল খোকন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ, আইয়ান জুট মিলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আহেম্মদ ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন, জেলা আওয়ামীলীগের সদস্য মোস্তফা সরোয়ার, জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আসলাম খান, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা কাজী আলমগীর হোসেন, দামোদর ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, আটরা গিলাতলা ইউনিয়নের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, মাগুরঘোনা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম হেলাল, সাবেক ইউপি চেয়ারম্যান খাঁন সাঁকুর উদ্দীন ও হিমান্ত বিশ্বাস, আওয়ামীলীগ নেতা এ্যাড. আশরাফুল ইসলাম রাজু, বীর মুক্তিযোদ্ধা শেখ রওশন আলী, মোশাররফ হোসেন মোড়ল, মোঃ শওকত আলী আকুঞ্জী, ইসমাইল হোসেন বাবলু, আলী আজম মোহন, আকরাম হোসেন, সরদার আব্দুল গণি, সুজিত মন্ডল, অনুকুল মন্ডল, নারায়ন মন্ডল, রবিউল ইসলাম মিন্টু, বীর মুক্তিযোদ্ধা সুবোধ কুমার বসু, জেলা যুবলীগ নেতা মোল্যা রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা ইকতিয়ার উদ্দিন সুমন, মহিলা আওয়ামীলীগ নেতা আফরোজা খানম মিতা, বেগম শামসুন্নাহার, এ্যাড. আকতারুন্নেসা তিতাস, রেক্সোনা আজম, সৈনিকলীগ নেতা খুরশীদ আলম মোড়ল, জেলা ছাত্রলীগ নেতা মাহবুবুল আলম খালিদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসকে সাদ্দাম হোসেন প্রমুখ।
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে বজ্রপাতের পৃথক দুই ঘটনায় জেলে শামীম (৩৮) ও সাগর (১৩) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) ভোর থেকে সকাল পর্যন্ত ঘটে যাওয়া এসব ঘটনায় এল ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর নিউমার্কেট এলাকায় সশস্ত্র হামলায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি খন্দকার নাঈম আহমেদ টিটন, যিনি আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী বল ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ের আঘাতে ব্যাপক হয় ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকালে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়ে জেলার সীমান্তবর্তী কসবা উপজেলার বিভিন্ন গ্রামে আঘা ...
ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/১ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গ ...
সব মন্তব্য
No Comments