ডেস্ক রিপোর্ট: ট্রান্সকম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান -- ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং ট্রান্সকম কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের আর্থিক ব্যবস্থাপনা আরও উন্নত করার লক্ষ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি.।
এই চুক্তির আওতায় ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠানগুলো ব্র্যাক ব্যাংকের বিস্তৃত ট্রানজ্যাকশন ব্যাংকিং সক্ষমতা ব্যবহার করে নিজেদের বিল কালেকশন, পেমেন্ট এবং রিকনসিলিয়েশন আরও কার্যকরভাবে করতে পারবে। ব্র্যাক ব্যাংকের দেশব্যাপী বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের আওতায় থাকা ১৮৭টি ব্রাঞ্চ, ৫৯টি সাব-ব্রাঞ্চ এবং ১,১১৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের সুবিধা কাজে লাগিয়ে ট্রান্সকম ব্যাংকিংয়ের নিয়মিত সময়ের বাইরেও, এমনকি ছুটির দিনেও তাদের বিল কালেকশন দক্ষতার সাথে পরিচালনা করতে পারবে। এছাড়াও, ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠানগুলো ব্র্যাক ব্যাংকের ২৪/৭ ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’ ব্যবহার করতে পারবে।
১২ নভেম্বর ২০২৪ ঢাকায় ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং ট্রান্সকম গ্রুপের গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. কামরুল হাসান এবং গ্রুপটির কর্পোরেট ফাইন্যান্সের ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তিটি উদ্ভাবনী প্রযুক্তিকে কাজে লাগিয়ে ক্লায়েন্ট-কেন্দ্রিক সল্যুশনের উন্নয়নের মাধ্যমে ক্লায়েন্টদের পরিবর্তনশীল ব্যবসায়িক প্রয়োজন মেটানোর ব্যাপারে ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ে ব্র্যাক ব্যাংকের অগ্রগামী অবস্থানকে তুলে ধরে।
স্টাফ রিপোর্টার: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান এবং বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান উপায় এবং ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন, পরীক্ষার প ...
ডেস্ক রিপোর্ট: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিস্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি রাজধানীর মিরপুরে তাদের নতুন শাখার উদ্বোধন করেছে। ডিবিএইচ-এর ১৯তম শাখাটি মিরপুর সেকশন-১১ এর ব্লক- ...
স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ সুবিধা শেষ হয়েছে। ফলে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ ...
স্টাফ রিপোর্টার: জরুরি নিরাপত্তা ঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে www.bb.org.bd ঠিকানায় প্রবেশ করতে গেলে রক্ষণাব ...
সব মন্তব্য
No Comments