ডেস্ক রিপোর্ট: বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে ইনস্টাগ্রামে প্রায় এক কোটি মানুষ ‘ফলো’ করেন। আর ঐশ্বরিয়া একজনকেই ‘ফলো’ করেন। এই একজন হচ্ছে স্বামী অভিষেক বচ্চন। বচ্চন পরিবারের অন্যদের চেয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি সক্রিয় অমিতাভ বচ্চন। তার অনুসারী ঐশ্বরিয়ার প্রায় তিন গুণ।
ইনস্টাগ্রামে বিগ বি-কে ফলো করেন পৌনে তিন কোটি মানুষ। কিন্তু এ বিশাল সংখ্যায় নেই পুত্রবধূ ঐশ্বরিয়া। এমন এক পরিসংখ্যান প্রকাশ করে পুত্রবধূ আর শ্বশুরের মধ্যে শীতল সম্পর্কের ইঙ্গিত দিয়েছে সংবাদ মাধ্যমে।
আসলে যে তা সত্য নয়, জানা গেল খোদ জয়া বচ্চনের কথায়। পরিবারের কথা বলতে গিয়ে মুম্বাইয়ের সংবাদ মাধ্যমকে জয়া জানান, বাড়িতে এসে সবার আগে নাকি পুত্রবধূকেই দেখতে চান বিগ বি। অথচ ইনস্টাগ্রাম বলছে ঐশ্বরিয়া শুধু তার স্বামী অভিষেককেই ফলো করেন।
জয়ার একটি সাক্ষাৎকার সম্প্রতি ভাইরাল হয়েছে। বেশ কিছুদিন আগে ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে এসে অমিতাভ-জায়া বলেছিলেন, ঐশ্বরিয়া নাকি তাদের বাড়িতে মেয়ে হয়ে এসেছেন, বৌমা হিসেবে নয়।
জয়া বলেন, আমাদের মেয়ে শ্বেতার অভাবকে পূর্ণ করেছে ঐশ্বরিয়া। মাঝে মাঝে এমনও হয়েছে, ঐশ্বরিয়াকে বাড়িতে দেখে অমিত চমকেও গেছেন। মনে হয়েছে যেন শ্বেতা বাড়িতে এসেছে। শ্বেতা বিয়ে করে চলে যাওয়ার পর বাড়িটা একেবারে ফাঁকা হয়ে গিয়েছিল। সেটাকেই পূরণ করেছে আমাদের পুত্রবধূ।
জয়া সেই সাক্ষাৎকারে বৌমা-শ্বশুরের সম্পর্ক বোঝাতে আরও অনেক কথা বলেছিলেন। অমিতাভ যখন প্রথমবার ঐশ্বরিয়াকে কাছ থেকে দেখেছিলেন, তখন নাকি তিনি এতটাই আবেগাপ্লুত হয়ে উঠেছিলেন যে তিনি একেবারে কেঁদে ফেলেছিলেন।-যুগান্তর
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
ডেস্ক রিপোর্ট: ইউকে আর্টস কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি-বাডার সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয়জন শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়ে ...
সব মন্তব্য
No Comments