স্টাফ রিপোটার: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বিএম এর শিক্ষাক্রমে ব্যাপক পরিবর্তন করে একে কর্মোপযোগী করা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক একটি প্রফেশনাল সংস্থা এসোসিয়েশন অভ্ চার্টার্ড সার্টিফাইড একাউনটেন্টস (এসিসিএ) উচ্চমাধ্যমিক পর্যায়ের একটি কোর্সকে সার্টিফিকেট দিচ্ছে। তিনি বলেন, এসিসিএ সনদ প্রদান করায় শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ ও স্বীকৃতি দু’টোই পাবে। সার্টিফিকেটধারীরা বিদেশে না গিয়েও ঘরে বসে কাজ করতে পারবে।
আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম স্পেশ্যালাইজেশন(এসিসিএ)এর অ্যাক্রিডিটেশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপমন্ত্রী এসব কথা বলেন।
উল্লেখ্য, ১৭ আগস্ট,২০২০ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং এসোসিয়েশন অভ্ চার্টার্ড সার্টিফাইড একাউন্টটেন্টস (এসিসিএ) এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। সারা বিশ্বে এসিসিএ বাংলাদেশে প্রথম উচ্চমধ্যমিক পর্যায়ের একটি কোর্সকে স্বীকৃতি প্রদান করেছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. ওমর ফারুক, এসিসিএ’র কান্ট্রি ম্যানেজার প্রমা তাপসী খান।
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এবং এ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসমূহের এসএসসি ও সম ...
স্টাফ রিপোর্টার: দেশের নতুন প্রজন্মকে সংসদীয় কার্যক্রম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা দিতে জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য স্থায়ী আসন সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক-গ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ছুটির কাঠামোয় পরিবর্তন এনে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম পরি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে বিদেশি ফ্যাকাল্টির অংশগ্রহণে নিয়মিত অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ...
সব মন্তব্য
No Comments