স্টাফ রিপোটার: মানুষ মানুষের জন্য এই স্লোগানকে সামনে রেখে সমাজের অবহেলিত ও অস্বচ্ছল জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মধ্যদিয়ে পাশে দাঁড়ালো ঢাকা হেলথ কেয়ার নামে একটি সংগঠন।
গত ২১ এপ্রিল ডেমরা থানাধীন বাশের পুল এলাকায় ঈদের আগের দিন এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। এরমধ্যে রয়েছে- চাউল, সেমাই ,আটা, ১ লিটার তৈল, ১ কেজি চিনি, ডাল, লবণ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ ৬৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী,মাতুয়াইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোহেল খান।।
ঢাকা হেলথকেয়ারের সভাপতি জে.বি ওয়াসিম এর সভাপতিত্বে এবং ৫ নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা (বাবুল)। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তম ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান টিটু,৬ নং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রসূল, আলমগীর আহমেদ। অনুষ্ঠানে অন্যানের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোঃ শামীম মিয়া, আসলাম মিয়া, মোবারক করিম, সুমন শেখ, নয়ন, নাসির উদ্দিন, রাজু হোসেন সহ অনেকে।
এ সময় সোহেল খান বলেন, রাজনীতিক দলের পাশাপাশি সমাজের অবহেলিত গরীব-দু:খি মানুষের পাশে সবাইকে দাড়াতে হবে। তাহলেই আমরা সমাজে এবং নিজের বিবেকের কাছে প্রকৃত মানুষ হিসেবে আত্মতৃপ্তি পাবো তিনি আরও বলেন, আজকে সারাবিশ্বের মানুষ রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে। খাদঃ সংকট দেখা দিচ্ছে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্ব ও পরিশ্রমের কারনে আমরা কোনো কষ্টে নেই। আপনারা সবাই তার জন্য নামাজ পড়ে দোয়া করবেন এবং আগামীতে দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments