ডেঙ্গুতে আরও ৪৬৫ জন আক্রান্ত

প্রকাশ : 11 Sep 2024
ডেঙ্গুতে আরও ৪৬৫ জন আক্রান্ত

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এর মধ্যে পুরুষ  ২৯৫ জন ও নারী ১৭০  জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোন মৃত্যু নেই। চলতি বছরের জানুয়ারি থেকে এ্ পর্যন্ত ডেঙ্গুতে ১০২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৪৯ জন ও নারী ৫৩ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ১৭ হাজার ২৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৬৭৬ জন ও নারী ৬ হাজার ৬০৮ জন।


সম্পর্কিত খবর

;