ডেস্ক রিপোর্ট: অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানে গতকাল মুন্সীগঞ্জ জেলার পশ্চিম মুক্তারপুরে ৫টি স্পটে ২.৫ কিলোমিটার এলাকায় ২৫০টি আবাসিক বার্নার বিচ্ছিন্ন করা হয়। তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি পরিচালিত এ অভিযানে ২০ হাজার টাকার অধিক অর্থদণ্ড আদায় করা হয়।
উচ্ছেদ অভিযানে আনুমানিক ২০০ ফুট বিতরণ লাইন এবং ২৫০ ফুট সার্ভিস লাইন স্থায়ীভাবে অপসারণ ও জব্দ করা হয়। এছাড়া, অনুমোদনবিহীন মোট ৫টি আবাসিক সংযোগও বিচ্ছিন্ন করা হয়। সরকারের রাজস্ব বৃদ্ধি, প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ এবং নিরাপদ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জের বিরুদ্ধে শোকজের পরও স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও পরিচ্ছন্নক ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। তারা কার্ড বিতরণ প্রক্রিয়া পুনঃতদন্তের ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদী উপজেলায় স্কুলকক্ষ দখল করে দুই বছর ধরে বসবাসের প্রতিবাদ করায় এক বৃদ্ধাসহ নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি মুলাদী উপজেলার সফিপুর ইউ ...
সব মন্তব্য
No Comments