ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারার পদ্মানদীর বালু মহল (তরিয়া মহল) দখল নিতে সশস্ত্র সন্ত্রাসীরা ২টি বালু ঘাটে ব্যাপক তান্ডব চালিয়েছে। এসময় ৭০ থেকে ৮০ টি মোটরসাইকেল নিয়ে শতাধিক সশস্ত্র সন্ত্রাসীরা বালুর ঘাট দখল নিতে ব্যাপক গুলি বর্ষন, ককটেল নিক্ষেপ করে। ভাংচুর করে ১৮টি মোটরসাইকেল। অগ্নিসংযোগ করা হয় আরও ৬টি মোটরসাইকেলে। এঘটনায় বালু ব্যবসায়ীদের মাঝে চরম আতংক ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফেরী ঘাট বালু মহল (তরিয়া মহল) এবং মসলেমপুর ১২ মাইল বালুর ঘাটে এ ঘটনাটি ঘটে।
প্রায় ৩ ঘন্টা ব্যাপী সশস্ত্র মহড়া এবং উত্তেজনা চলে।এঘটনায় ৫ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানগেছে, দুপুর ১২টার দিকে সশস্ত্র একটি সন্ত্রাসী দল মোটর সাইকেল নিয়ে ভেড়ামারার পুরাতন ফেরী ঘাট বালু মহলে হামলা চালায়। এসময় ৭০ থেকে ৮০ টি মোটরসাইকেল থেকে নেমেইে শতাধিক সন্ত্রাসী ব্যবসায়ীদের উদ্দ্যেশ করে আগ্নেয়াস্ত্র তাক করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে বালু ব্যবসায়ীরা বিভিন্ন দিকে পালিয়ে আত্মরক্ষা করে। সন্ত্রাসীরা এসময় ব্যাপক তান্ডব চালায়। তারা মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটায়।
বাহিরচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার ও বালু ব্যবসায়ী সোহেল রানা ভুঁই বাবু বলেন, ১৬ ডিসেম্বর সকাল থেকে একদল সন্ত্রাসীরা বালু ঘাটে এসে, জোর করে অতিরিক্ত খাজনা আদায় করতে থাকে। এতে ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নেয়। তারা ঘোষনা দেয়, কোন সন্ত্রাসীকে অতিরিক্ত চাঁদা দিবে না।
গতকাল মঙ্গলবার ব্যবসায়ীদের একটি বৈঠক হওয়ার কথা ছিল। এরই ভিতর সাবেক সেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম রোকনের নেতৃত্বে ৭০/৮০টি মোটর সাইকেলে প্রায় শতাধিক সশস্ত্র ক্যাডার বালু ঘাটে প্রবেশ করেই এলোপাতাড়ি গুলি বর্ষন শুরু করে। ককটেলের বিস্ফোরণ ঘটায় । এসময় ৮টি মোটরসাইকেল ভাংচুর এবং ৫টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়।
বিএনপি নেতা এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলামের ভাতিজা জহুরুল ইসলাম বিজলী বলেন, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম চুনুর নামে ঘাট ইজারা ছিল। টাকা উঠাতো তার অংশীদার জাকিরুল নামের এক আওয়ামীলীগ নেতা। এই বালু ঘাট দখল নিতে আধিপত্য বিস্তার করতেই রোকনের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী এই হামলা চালায়।
বিএনপি নেতা বিপ্লব মালিথা বলেন, নাইন এম এম পিস্তল, শটগান, দো-নালা বন্দুকসহ প্রত্যেকের হাতেই ছিল আগ্নেয়াস্ত্র। তারা প্রকাশ্যে সশস্ত্র মহড়া দিয়েছে।
এ দিকে ফেরী ঘাটের বালু মহল নিয়ন্ত্রন নিয়েই সশস্ত্র এই বাহিনী চলে যায় পাশ^বর্তী ১২ মাইল বালুর ঘাট দখল নিতে। সেখানেও একই ভাবে তান্ডব চালায় সশস্ত্র সন্ত্রাসীরা।
তাঁরা বালু ঘাটে থাকা বিএনপি নেতা শফিকুল ইসলাম বিশু এবং তার ছেলে বালু ব্যবসায়ী শামসুজ্জামান সবুজ কে হত্যার উদ্দ্যেশে তাদের খুজতে থাকে। এসময় অন্তত ১০/১৫ রাউন্ড গুলি বর্ষন করে।
সেখানেও ৫টি মোটর সাইকেল ভাংচুর করে ও ১টি মোটরসাইকেলে পুড়িয়ে দেয়।
বালু ব্যবসায়ী শামসুজ্জামান সবুজ অভিযোগ করে বলেন, সাবেক সেচ্ছাসেবক দলের নেতা ক্যাডার রোকন, উজ্জলের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা ঘাটে প্রবেশ করে ব্যবসায়ীদের লক্ষ্য করে এলোপাতাড়ী গুলি বর্ষন শুরু করে। ২ জন ব্যবসায়ী আহত হয়। আমার মোটরসাইকেলও পুড়িয়ে দেয়।
বিএনপি নেতা শফিকুল ইসলাম বিশু বলেন, বালুর ঘাট দখল নিতে ক্যাডাররা এই সশস্ত্র হামলা চালিয়েছে।
এ বিষয়ে ভেড়ামারা থানায় পৃথক পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান।
এবিষয়ে সাইফুল ইসলাম রোকন বলেন, তাদের অভিযোগ সত্য নয়। সত্য ঘটনা দ্রুত সংবাদ সম্মেলন করে জাননো হবে।
ভেড়ামারা থানার ওসি তদন্ত রকিবুল বলেন, এ বিষয়টি পরে জানানো হবে।
পাভেল ইসলাম মিমুল রাজশাহী: রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ দ্বি-বার্ষিক মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল স ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে ঝরনা (৩৫) নামে এক প্রবাসী স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকালে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর মডেল থানার চার তলা বিশিষ্ট আধুনিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন বরিশালের রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
২৭ এপ্রিল ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান-এর বিরুদ্ধে নানা অভিযোগ ঘুরপাক খাচ্ছে। শুধু অভিযোগই নয়, দৌলতপুর থানা পুলিশের নানা অনিয়ম ও দুর্নীতি ...
সব মন্তব্য
No Comments