কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ৯ টি ট্রলার মালিকে অর্থদন্ড দেয়া হয়েছে। প্রত্যেক ট্রলার মালিককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে কুয়াকাটা সী-বিচের কম্পিউটার সেন্টার পয়েন্ট থেকে জেলেসহ ৯টি ট্রলারসহ জেলেদের আটক করে নৌ-পুলিশ। পরে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা আটককৃত ট্রলার মালিকদের ৯০ হাজার টাকা জরিমানা করেন।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এ এস আই মো.কামরুজ্জামান জানান, এসব ট্রলার নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরে মাছ শিকারে যাচ্ছিল। গোপন সংবাদের ভিক্ততে এ ৯টি ট্রলারসহ জেলে মো.ইউসুফ হাওলাদার, মো. এলমে খা, মো.বেল্লাল মুন্সি, মো আব্দুল রাজ্জাক, মো. শহআলম হাওলাদার, মো. হাবিব হাওলাদার, মো. বাহাউদ্দিন মাঝি, মো.রিয়াজ হাং, মো. হারুন হাং আটক করে করা হয়। আটককৃত জেলেদের বাড়ি কুয়াকাটার বিভিন্ন গ্রামে। তবে নৌ-পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে বলে এই নৌ-পুলিশ কর্মকর্তা জানান।
এদিকে মঙ্গলবার কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালিয়ে দু’টি মাছধরা ট্রলারসহ ১২ লাখ মিটার জাল ও ৩’শ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আটককৃত ৩০ জেলেকে ৮৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, স ...
রাজশাহী অফিস: সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে ...
ডেস্ক রিপোর্ট: দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে অন্তত ৩ হাজার ৪০০ শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে শিশু সুরক্ষা নিয়ে কাজ করা জাতীয় প্ল্যাটফর্ম মুন এলার্ট (MU ...
স্টাফ রিপোর্টার: ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনে গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ ...
সব মন্তব্য
No Comments