বিনোদন ডেস্ক: আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। শুক্রবার, ৫ জুন দুপুরে রাজধানীর বাংলা মোটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁর আকদ সম্পন্ন হয়েছে। চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘টু দ্য পয়েন্ট’, ‘স্ট্রেইট কাট’সহ বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পাওয়া এই উপস্থাপিকার বিয়ের আনুষ্ঠানিকতা পারিবারিক পরিসরে আয়োজিত হয়। দীপ্তি চৌধুরী নিজেই গণমাধ্যমকে বিয়ের সত্যতা নিশ্চিত করে জানান, আপাতত আকদ সম্পন্ন হয়েছে এবং পরবর্তীতে ধুমধাম আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনায় সবাইকে আমন্ত্রণ জানানো হবে।
দীপ্তি চৌধুরীর স্বামী মুশতাক ইবনে আইয়ুব পেশায় একজন শিক্ষক ও গবেষক। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে পিএইচডি করেছেন এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। শিক্ষা ও গবেষণার পাশাপাশি তিনি বিভিন্ন একাডেমিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত।
বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন দীপ্তি চৌধুরী। তিনি বিয়ের পর জীবনসঙ্গীকে নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টেও পোস্ট দিয়েছেন। উল্লেখ্য, ২০১৬ সালে অষ্টম শ্রেণিতে পড়াকালীন চ্যানেল আইয়ের ‘স্বর্ণকিশোরী’ অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপনায় যাত্রা শুরু করেন দীপ্তি চৌধুরী। পরে ‘তারকা কথন’, ‘গান দিয়ে শুরু’সহ বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনা করে পরিচিতি পান। কোটা সংস্কার আন্দোলন চলাকালে ‘টু দ্য পয়েন্ট’ টকশোতে ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে উপস্থাপনা করে তিনি ব্যাপক আলোচনায় আসেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞান বিভাগে স্নাতক দীপ্তি চৌধুরী উপস্থাপনার পাশাপাশি তরুণ উন্নয়নকর্মী হিসেবেও জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে কাজ করছেন।
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
ডেস্ক রিপোর্ট: ইউকে আর্টস কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি-বাডার সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয়জন শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়ে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
সব মন্তব্য
No Comments