ডেস্ক রিপোর্ট: পটুয়াখালী পৌর শহরের পুরানবাজার এলাকায় স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার সন্ধ্যা ছয়টার দিকে হারুন মুন্সি নামের এক ব্যক্তির তেলের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। বাতাসের চাপে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। আগুনের লেলিহান শিখায় রাস্তার দুপাশের অর্ধশতাধিক দোকানপাট,অগ্রনী ব্যাংকের শাখা ও ঘরবাড়ি পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট ও স্থানীয়দের দুই ঘন্টার প্রচেষ্টায় রাত সাড়ে ৮টা নাগাদ আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে কাজ করছিলো ফায়ার সার্ভিস। উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের দুই কর্মী, পুলিশের এক এ এস আইসহ অন্তত ছয় জন। তাদের পটুয়াখালী ও বরিশাল মেডিকেল কলেজ হাসপসতালে চিকিৎসার জন্য প্রেরন করা হয়েছে।
স্থানীয়রা জানায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে তারা হারুন মুন্সির গোডাউনের পেছনে হালকা ধোঁয়া দেখতে পান। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে যায়। বিশেষ করে ওখানে তেল ও গ্যাসের দোকান থাকায় আগুনের ভয়াবহতা বৃদ্ধি পায়। এ সময় কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এছাড়া বাতাসের চাপে রাস্তার বিপরীত পাশেও আগুন ছড়িয়ে পরে। স্মরনকালে এমন ভয়াবহ অগ্নিকান্ড দেখেনি পটুয়াখালী বাসী। এদিকে সংস্কার করার লক্ষ্যে মিঠাপুকুর শুকিয়ে ফেলার কারনে পানির অভাবে ক্ষতির পরিমান বেড়েছে বলে দাবী স্থানীয়ের।
ফায়ার সার্ভিস পটুয়াখালীর স্টেশন অফিসার রেজোয়ান জানান, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। তাদের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছে আরো ৫ টি ইউনিট ঘটনাস্থলের কাছাকাছি রয়েছে৷ আগুন পুরোপুরি নিয়ন্ত্রন হওয়ার পর তারা ক্ষয়ক্ষতি নিরুপন ও উদ্ধার কাজ চালাবেন।
পুলিশ সুপার সাইদুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্তদের মালামাল যাতে বেহাত না হয় এবং ফায়ার সার্ভিসের সদস্যরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে তার জন্য তিনিসহ পুলিশের শতাধিক সদস্যসহ তিনি ঘটনাস্থলে রয়েছেন।
আমাদের সময়. কম
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments