উজিরপুর প্রতিনিধি: দক্ষিণ অঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতু একনজর দেখার জন্য উজিরপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। এ উপলক্ষ্যে ১৯ জুন রবিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সহ সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাত, অশোক কুমার হাওলাদার, পরিমল কুমার বাইন অনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক উত্তম কুমার হাওলাদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন বলেন, দÿিণ অঞ্চলবাসীর ভাগ্য উন্নয়নের জন্য স্বপ্নের পদ্মা সেতু অগ্রণী ভ‚মিকা পালন করবে। আর এই সেতু উদ্বোধনে কালের সাÿী হিসেবে আমাদের উপস্থিত থাকা একান্ত প্রয়োজন। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে নির্মিত হয়েছে। আর এটি উদ্বোধনের অপেক্ষা মাত্র। ইতিহাসের এই অত্যাধুনিক দীর্ঘতম সেতু উদ্বোধনে উপস্থিত থাকার জন্য আমরা অত্যন্ত ব্যাকুল হয়ে আছি। এটি উদ্বোধনে দক্ষিণ অঞ্চলবাসীর ভাগ্য উন্নয়নের এক নবদিগন্ত উন্মোচিত হবে।
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
ডেস্ক রিপোর্ট: ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্ ...
সব মন্তব্য
No Comments