শ্যামল বিশ্বাস সাতক্ষীরা থেকে: সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান, পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান স্যারের তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ/জনাব আবু জিহাদ ফকরুল আলম খান এঁর নেতৃত্বে থানার এসআই(নিঃ)/লোকমান হোসেন, এএসআই(নিঃ)/গোলাম মোস্তফা, এএসআই(নিঃ)/জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ ২৫ এপ্রিল, ২০২৩,১৭.২৫ ঘটিকায় সাতক্ষীরা থানাধীন মধুমোল্লারডাঙ্গী সাকিনস্থ সাতক্ষীরা বাস টার্মিনালের দক্ষীন পাশে তাসরীফ স্টোর এর সামনে সাতক্ষীরা যশোর রোডের উপর হইতে আসামী ১ মৃত্যুঞ্জয় দাস(১৯), পিতা-মৃত গোবিন্দ দাস ,স্থায়ী: গ্রাম- জগদানন্দ কাটি, উপজেলা থানা- পাটকেলঘাটাকে গ্রেফতার করেন। এ সময় ধৃত আসামীর হেফাজত হইতে ১ কেজি গাঁজা, মূল্য অনুমান- ৩০,০০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়-
২য় অভিযানে এসআই(নিঃ)/লোকমান হোসেন, এএসআই(নিঃ)/গোলাম মোস্তফা, এএসআই(নিঃ)/জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ ২৫ এপ্রিল, ২০২৩,রাত্র ১০.৫০ মিনিটের দিকে সাতক্ষীরা থানাধীন সাতক্ষীরা পৌরসভা মধুমোল্লারডাঙ্গী সাকিনস্থ সাতক্ষীরা বাস টার্মিনালের পশ্চিম পাশে জনৈক সজলের গ্যারেজের সামনে হইতে আসামী ১. ইমতিয়াক ওরফে ইন্তা (২৭), পিতা-মোঃ আক্তার হোসেন কারিগর গ্রাম- পলাশপোল (মধুমোল্লারডাঙ্গী) , থানা- সাতক্ষীরা সদর, ২. মোঃ ফয়সাল হোসেন(২৩), পিতা-মোঃ লুৎফর রহমান ,স্থায়ী: গ্রাম- পলাশপোল ( দক্ষিন) , থানা- সাতক্ষীরা সদর, জেলা –সাতক্ষীরাদ্বয় কে গ্রেফতার করেন। এ সময় ধৃত আসামীদ্বয়ের দেহ তল্লাশি করিয়া তাহাদের হেফাজত হইতে মোট ৫০ পিচ ইয়াবা, ওজন অনুমান- ৫ গ্রাম, মূল্য ১০,০০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এছাড়াও থানার অফিসার ফোর্সের সমন্বয়ে অভিযান পরিচালনা করিয়া সাজাপ্রাপ্ত ২ জন আসামীসহ পরোয়ানাভুক্ত মোট ৭ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করিয়া ও অন্যান্য আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এ সময় তার বাড়িঘরে হামলা চা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ায় অসহায় ও অসচ্ছল ১১ পরিবারের মাঝে নতুন সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।মানবপ্রেমী প্রফেসর শফিকুর রহমানের অর্থায়নে ও ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের উদ্যো ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালে কোস্টগার্ডের জাহাজের ধাক্কায় পাঁচটি স্পিডবোড ডুবিসহ খাদ্য গুদামের তিনশ' মেট্রিক টন গম বোঝাই জাহাজের তলা ফেটে গেছে। এতে প্রায় দুই ট্রাক গম ভিজে গেছে। তাৎক্ষণিক ক্ষতি ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: হাঁটতে বের হয়ে মোটরসাইকেলের চাঁপায় সজল কুমার চক্রবর্তী (৬০) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে এ মর্মান্তিক ঘটনায় নিহত সজল কুমার চক্রবর্তী (৬০) বরিশ ...
সব মন্তব্য
No Comments