ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে আজ ভোর রাত ২ টায় ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চে অগ্নিদূর্ঘটনায় অনেক যাত্রী হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তারা নিহতদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসাসহ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন। তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, নৌপথে একের পর এক লঞ্চ দূর্ঘটনায় অসংখ্য মানুষের করুণ মৃত্যুর ঘটনা ঘটে চলার পরও নৌ-পরিবহন কর্তৃপক্ষের নির্লিপ্ত ভূমিকা শুধু দায়িত্ব পালনে অবহেলা ও গাফিলতিই নয় এখন তা অপরাধের পর্যায়ে উপনীত হয়েছে। তারা যাত্রীবাহী লঞ্চগুলো পরীক্ষা করে যান্ত্রিক ত্রুটিযুক্ত লঞ্চগুলোর লাইসেন্স বাতিল করার দাবি জানান।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আজ আমাদের দ্বিতীয় দফার লংমার্চ। ইতোমধ্যে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম করবেন না, জনগণের গণদাবি মেনে নিন। ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বৃহস্পতিবার (১৭ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, "আমরা কোনো সিন্ডিকেট চাই না, সুষ্ঠু শ্রমবাজারের পরিবেশ চাই। সমস্যা শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া ও মধ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নীলফামারী জেলা শাখার বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস ব ...
সব মন্তব্য
No Comments