আল মাসুদ পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহসহ প্রয়োজনীয় মালামাল ও জনবলেন কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূললক তথ্য ছড়িয়ে দেয়ার অভিযোগ তুলে পঞ্চগড়ে মানববন্ধন করেছে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা।
সোমবার (৩০ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এই মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। এসময় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীগণকে হয়রানির প্রতিবাদ জানানো হয়। একই সাতে সকল অনিয়ম দূরিকরণসহ চুক্তিভিত্তিক, অনিয়মিত কর্মচারীদের চাকুরি নিয়মিত করণের দাবি তোলা হয়। পরে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুত সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণের দাবি জানিয়ে অন্তরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর জেল প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাঈদ।
পল্লী বিদ্যুৎ সমিতি ঠাকুরগাঁও এর পীরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম বাচ্চু মিঞা বলেন, আজকে আমরা আমাদের কেন্দ্রীয় সমন্বয়কদের নির্দেশনায় সারা বাংলাদেশের ৮০টা পল্লী বিদ্যুৎ সমিতি একযোগে ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়ে এই মানববন্ধন কর্মসূচী পালন করছি। এই কর্মসূচীর উদ্দেশ্য আমাদের বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির মাঝে যে বৈষম্য আছে তা দূরি করণের দাবিতে আমরা নেমেছি। এর প্রেক্ষিতে আজকে আমরা প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্বারকলিপি প্রদান করেছি। মানববন্ধের মাধ্যমে বক্তারা বিভিন্ন দাবি উপস্থাপন করে এবং তা দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতি ঠাকুরগাঁও এর পীরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম বাচ্চু মিঞা, এজিএম এইচআর মাহবুবুর রহমান, পঞ্চগড় জোনাল অফিসের ডিজিএম গোলাম রব্বানী, দেবীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মিজানুর রহমান, বোদা সাব জোনাল অফিসের এজিএম জয়নুল হক, আটোয়ারী সাব জোনাল অফিসের এজিএম তারিকুল ইসলামসহ ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ২ শতাধীক কর্মকর্তা ও কর্মচারী।
রাহাদ সুমন, বরিশাল: সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করায় বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা সাজাপ্রাপ্ত আসামী আছমা আক্তারকে চাকরি থেকে অপসারন করা ...
পিরোজপুর অফিস: পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায় রিকশাচালক ও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আয় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ার কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফজলে রাব্বীকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) তাকে মিরপুর মডেল থানায় দায়েরকৃত একটি সন্ত্রাস বিরোধী ...
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্কুলে যাতায়াতকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে সুমন শেখ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ ...
সব মন্তব্য
No Comments