ডেস্ক রিপোর্ট: বহুমাত্রিক লেখক প্রয়াত শান্তনু কায়সারের স্মৃতিতে বাংলা প্রকাশনার গৌরব ‘ঐতিহ্য’ এবং ‘শান্তনু কায়সার স্মৃতি পাঠাগার ও চর্চা কেন্দ্র, সাজনমেঘ’-এর যৌথ উদ্যোগে প্রবর্তিত হয়েছে ‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার’। গত ২৮ মে ২০২৪ তারিখ পুরানা পল্টনস্থ ঐতিহ্য কার্যালয়ে ঐতিহ্য’র প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম এবং শান্তনু কায়সারের পরিবারের পক্ষে তাঁর কনিষ্ঠ পুত্র রাসেল রায়হানের মধ্যে এ সংক্রান্ত যৌথ আলোচনায় ‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার’ প্রবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়।
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী যে কোনও বছরের ৩০ ডিসেম্বর তারিখে সর্বোচ্চ ত্রিশ বছর অথবা এর নিম্নে যে কোনও বয়সী জন্মসূত্রে বাংলাদেশি কবি-লেখকদের জন্য এ পুরস্কার। শান্তনু কায়সারের সাহিত্যচর্চার পাঁচটি ক্ষেত্র- কবিতা, কথাসাহিত্য (গল্প/ উপন্যাস), প্রবন্ধ-গবেষণা, নাটক এবং অনুবাদ বিষয়ে এ পুরস্কার প্রদানের সিদ্ধান্ত হয়। পুরস্কারের জন্য ১৫ জুলাই ২০২৪ থেকে ১৫ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত পাণ্ডুলিপি আহ্বান করা হয়। পুরস্কার সংক্রান্ত নীতিমালা অনুযায়ী প্রতিবছর পাঁচটি বিষয়ে জমাকৃত পাণ্ডুলিপির মধ্যে পুরস্কারের জন্য গঠিত বিচারকমণ্ডলীর বাছাই করা সেরা তিনটি পাণ্ডুলিপির (পাঁচটি ক্ষেত্রের যে কোনও ক্ষেত্রের তিনটি সেরা পাণ্ডুলিপি ) লেখককে প্রতিটি ৫০,০০০ টাকা অর্থমূল্যের এ পুরস্কার, ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে৷ সেরা তিনটি পাণ্ডুলিপিই পরবর্তী বছর অমর একুশে বইমেলায় ‘ঐতিহ্য’ থেকে বই আকারে প্রকাশিত হবে। প্রতিবছর অধ্যাপক শান্তনু কায়সারের জন্মদিন ৩০ ডিসেম্বর এ পুরস্কার ঘোষণার বিধান রাখা হয়।
২০২৪ সালের ‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার’ এর জন্য লেখকদের কাছ থেকে জমাকৃত পাÊুলিপি যাচাই-বাছাই করে বিচারকমণ্ডলীর বিবেচনায় যে তিনটি পাণ্ডুলিপি পুরস্কারের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছে সেগুলো হলো :
১. সঙস্ অব দ্য মিউজেস (কবিতার পাণ্ডুলিপি ) : হাসিন এহ্সাস লগ্ন
২. একুরিয়াম (গল্পের পাণ্ডুলিপি ) : সালমান সাদিক
৩. কবির সোনালি অন্ধকার (প্রবন্ধের পাণ্ডুলিপি ) : জাকারিয়া প্রীণন
পুরস্কৃত পাণ্ডুলিপি তিনটি আসন্ন অমর একুশে বইমেলা ২০২৫-এ ঐতিহ্য থেকে বই আকারে প্রকাশিত হবে। আগামী ১১ এপ্রিল ২০২৫ বহুমাত্রিক লেখক শান্তনু কায়সারের ৮ম প্রয়াণবার্ষিকীতে অনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments