স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি এলাকায় একাধিক হত্যা ও ছিনতাই মামলার শীর্ষ আসামিদের গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। আত্মরক্ষায় পুলিশ গুলি চালালে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। উক্ত ঘটনায় তিন ছিনতাইকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১ । মোঃ পলাশ সরকার ওরফে পলাশ (২৯) ২। সাকিব সরকার ওরফে সাকিব (২০) ও ৩। বিপ্লব হোসেন (৩১)।
সোমবার (১১ মে) সকাল আনুমানিক ৬:৩০ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, সোমবার সকালে ধানমন্ডি থানার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে ধানমন্ডি থানার মামলা নং-০৪, তারিখ ০৫/০৪/২০২৬ খ্রি. এর সন্দিগ্ধ আসামিরা মোহাম্মদপুর থানাধীন টাউন হল এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ধানমন্ডি ও মোহাম্মদপুর থানা পুলিশের টহল টিম উক্ত স্থানে যৌথ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা তাদের সঙ্গে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় গ্রেফতারকৃত মোঃ পলাশ সরকার ওরফে পলাশ চাইনিজ কুড়াল দিয়ে ধানমন্ডি থানার এসআই মোঃ সাইফুল আলমকে আঘাত করে। আঘাতটি তার বাম পায়ের হাঁটুর নিচে লেগে গুরুতর জখম হয় এবং গ্রেফতারকৃত সাকিব সরকার ওরফে সাকিব চাপাতি দিয়ে এসআই সাইফুল আলমকে হত্যার উদ্দেশ্যে কোপ দিলে আত্মরক্ষার্থে পুলিশ ৪ রাউন্ড গুলি ছোড়ে। এতে সাকিবের বাম পায়ের কনিষ্ঠ আঙুলে গুলি লাগে। ধৃত পলাশ এসআই সাফায়েদুর রহমানের উপরও হামলা চালিয়ে তাকে কিল-ঘুষি মারে। পরবর্তীতে ধানমন্ডি ও মোহাম্মদপুর থানা পুলিশের যৌথ অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়। অজ্ঞাতনামা আসামিরা পালিয়ে যায়। এসময় তাদের হেফাজত হতে একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, দুটি ছুরি, একটি ফোল্ডিং ছুরি, একটি খেলনা পিস্তলসহ বিভিন্ন মডেলের ৮টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্ত সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা শীর্ষ ছিনতাইকারী। গ্রেফতারকৃত মোঃ পলাশ সরকার ওরফে পলাশের বিরুদ্ধে গাজীপুর জেলার টঙ্গীপূর্ব থানা হত্যা একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ।
স্টাফ রিপোর্টার: দেশের অন্যতম শীর্ষ রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ইস্টার্ন হাউজিং লিমিটেডের কর্মকর্তা রিপনকে গ্রেপ্তারের পর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিক ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে একদিনে ২ হাজার ১৬৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানে ৩৭৬টি গাড়ি ডাম্পিং এবং ২৮৮টি গাড়ি রেকার করা হয়েছে। রব ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে তাকে হেফাজতে নেও ...
সিলেট অফিস: মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে চোরাচালান প্রতিরোধ অভিযানে বিজিবির গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে। শুক্রবার, ১৩ জুন রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালন ...
সব মন্তব্য
No Comments