ডেঙ্গুতে আরো ১৩৮ জন আক্রান্ত

প্রকাশ : 01 Aug 2025
ডেঙ্গুতে আরো ১৩৮ জন আক্রান্ত

ডেস্ক রিপোর্ট:  গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ৮৫ জন ও নারী ৫৩ জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোন মৃত্যু নেই। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৮৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৪৭ জন ও নারী ৩৬ জন।


চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ২১ হাজার ১১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ১২ হাজার ৪১১ জন ও নারী ৮ হাজার ৭০৭ জন।


সম্পর্কিত খবর

;