ডেস্ক রিপোর্ট: আ-কার ই-কার চলচ্চিত্রের আয়োজনে প্রয়াত অভিনেতা শাহীনুর সরোয়ারের স্বরণে বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে তার অভিনিত সর্বশেষ পূর্ণাঙ্গ কাজ টেলিফিল্ম ‘জান্নাত’ এর প্রথম প্রদর্শনী সম্পন্ন হয়েছে। প্রদর্শনী শেষে স্মৃতি চারণ করেন বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত বরেণ্য নাট্যজন রবিউল আলম, সাংবাদিক ও কবি নাজিমউদ্দিন শ্যামল, নাট্যজন সাইফুল আলম বাবু, সাংবাদিক ও নাট্যজন প্রদিপ দেওয়ানজি, প্রতিনিধী নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক হাসান জাহাঙ্গীর, নাট্যজন মুনির হেলাল, নাট্যজন খালেদ হেলাল, নাট্যজন ও মিডিয়া ব্যক্তিত্ব শেখ শওকত ইকবাল চৌধুরী। আবৃত্তিশিল্পী দিলরুবা খানম ছুটির উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘জান্নাত’ টেলিফিল্মের পচিালক আশরাফুল করিম সৌরভ, রচয়িতা আহমেদ কামাল আফতাব, সহকারি পরিচালক নাসরিন হীরা ও সৌরভ পাল। অনুষ্ঠানে প্রয়াত শাহীনুর সরোয়ার পরিরার পারিজনদের হাতে ‘জান্নাত’ টিমের পক্ষ হতে সম্মাননা স্বারক ও ক্রেস্ট তুলে দেয়া হয়। বলে রাখা ভাল, ‘জান্নাত’ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত শাহীনুর সারোয়ার, সাবিরা সুলতানা বীণা, শামীম আহমেদ, শেখ আনিস মঞ্জুর সেন্টু, তৌহিদ হাসান ইকবাল, শাহীন চৌধুরী, ঋতুপর্ণা সেনগুপ্ত, রামিতা ভৌমিক, রূপায়ণ বড়ুয়া, নাসরিন আক্তার হীরা, মো. ফোরকান, জুয়েনা আফসানা, বিপ্লব ভট্টাচার্য্য, বনানী শেখর রুদ্র, তুলি, বাপ্পী হায়দার, মোশারফ ভুঁইয়া পলাশ, পূর্ণিমা, তাসনুভা শাওরিন, বিকিরণ বড়ুয়া, আশিক আরেফিন, মিরাজ, ফরহাদ শাহরুখ, বীণা দাশগুপ্তা, বড়ুয়া সীমান্ত, মুরাদ হাসান, সাদিয়া করিম, জান্নাতুল পিংকী, মান্নান হিমেল, আবদুল্লাহ চিশতি, সালমা, মামুন খান রাহী, রাবেয়া জামান এঞ্জেলা, জেমিমা খাঁন, আহনাফ আল আরাফ, প্রিয়াঙ্কা, সানজারাহ, প্রাচী, মালিহা, সুহিতা সায়েদা, জয়শ্রী সরকার পূর্ণিমা, ইলমা, অদ্বিতিয়া দে, ইতি, ইয়াসমিন, সুমাইয়া, সাফিয়া, ফারজানা, নীলুফার ইয়াসমিন, সালমা আক্তার প্রমুখ।’
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments