ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, আক্রান্ত ১,০৭৯।

প্রকাশ : 24 Nov 2024
ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, আক্রান্ত  ১,০৭৯।

ডেস্ক  রিপোর্ট: গত ২৪ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গুতে ৪৫৯ জনের মৃত্যু হয়েছে।এরমধ্যে পুরুষ ২২৫ জন ও নারী ২৩৪ জন।

রোববার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১,০৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এরমধ্যে পুরুষ ৬৭১ জন ও নারী ৪০৮ জন।

চলতি বছরের ১জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গু  আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৮৬ হাজার ৭৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এরমধ্যে পুরুষ ৫৪ হাজার ৮১০ জন ও নারী ৩১ হাজার ৯৮১ জন।


সম্পর্কিত খবর

;