আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

প্রকাশ : 17 Nov 2024
আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

ডেস্ক রিপোর্ট:  মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।আবহাওয়াবিদ মোঃ শাহীনুল ইসলাম  আজ এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।

শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক : উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৬-১২) কি. মি.। আজ সন্ধ্যা ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৪৭%

আগামীকাল ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৫ টা ১২ মিনিটে। এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৬ টা ১৫ মিনিটে।


বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার উল্লেখযোগ্য কোন পরিবর্তন নেই।



সম্পর্কিত খবর

;