ইবি প্রতিনিধি : অর্থ মন্ত্রণালয় জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দফা দাবিতে ক'মাস ধরেই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের রয়েছে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারই চূড়ান্ত পর্যায়ে এবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা আগামী পহেলা জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছেন। এসময় ক্লাস-পরীক্ষা সহ সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
রোববার (৩০ জুন) দিনব্যাপী কর্মবিরতি পালন শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এবং সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার সহ ৩ দফা দাবি নিয়ে ২৫-২৭ জুন ৩ দিন অর্ধদিবস কর্মবিরতি সহ নানা শান্তিপূর্ণ কর্মসূচি করে আসলেও শিক্ষকদের দাবিদাওয়ার ব্যাপারে এখনো সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না আসায় সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
এসময় ১ জুলাই থেকে কর্মসূচির বিষয়ে জানতে চাইলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, ফেডারেশনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমরা তার সাথে একাত্মতা প্রকাশ করে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবো। এখানে ক্লাস-পরীক্ষা সহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া আজকে আমাদের শিক্ষক সমিতির সাধারণ সভা রয়েছে। সেখান থেকে এবিষয়ে আমরা একটি ফর্মাল ঘোষণা দিবো।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, আমরা ফেডারেশনের বাইরের কেউ না। ফেডারেশনের সিদ্ধান্ত ই আমাদের সিদ্ধান্ত। ফেডারেশনের সাথে আমাদের সকল শিক্ষক একাত্মতা প্রকাশ করছে এবং কালকে থেকে সর্বাত্মক কর্মসূচি পালিত হবে। আমাদের শিক্ষকদের সেন্টিমেন্ট হলো দাবি না মানলে আরো বড় কি কর্মসূচি ঘোষণা করা যায় সে বিষয়ে চিন্তাভাবনা রয়েছে।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments