ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাস মহামারি পরিস্থিতিতে মানবিক সহায়তা হিসেবে সরকারের পক্ষ হতে দেশব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। গতকাল ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় এ কার্যক্রম পরিচালিত হয়েছে।
নরসিংদী জেলায় ত্রাণ হিসেবে নগদ এক লাখ টাকা, ১২৩ দশমিক ৫০০ মেট্রিক টন চাল এবং ভিজিএফ কার্ডের মাধ্যমে ১ হাজার ৩৭৬ দশমিক ৫৯০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। এছাড়া ৩৩৩ কলের মাধ্যমে ১ হাজার ৬৬টি পরিবার ও ৫ হাজার ৩৩০ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
শরীয়তপুর জেলায় ৪৬৮টি পরিবারের মাঝে ২০ কেজি হারে চাল বিতরণ করা হয়েছে।
মুন্সিগঞ্জ জেলায় ত্রাণ হিসেবে নগদ ৮ লাখ টাকা এবং ১১৯ মেট্রিক টন চাল, ভিজিএফ কার্ডের মাধ্যমে ৬২৩ দশমিক ১৫০ মেট্রিক টন চাল এবং ৩৩৩ কলের মাধ্যমে ৫৮টি পরিবার এবং ২৩২ জন লোককে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
কিশোরগঞ্জ জেলায় ত্রাণ হিসেবে ২৩ লাখ ২৫ হাজার টাকা নগদ এবং ৩ লাখ ২১ হাজার মেট্রিক টন চাল বিতরণ করা হয়। এছাড়া ভিজিএফ কার্ডের মাধ্যমে ১১ হাজার ৩১০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। ৩৩৩ কলের মাধ্যমে ৪৮২টি পরিবার ও ২ হাজার ৪১০ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সংশ্লিষ্ট জেলার জেলা তথ্য অফিসসমূহ ঢাকা বিভাগীয় তথ্য অফিসের মাধ্যমে এসব তথ্য জানিয়েছে।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের অধিবেশন থেকে প্রতীকী ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। গতকাল বৃহস্পতিবার অধিবেশন চলাকালে বিকেল ৫টা ৫৬মিনিটে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান গণবিরোধী বিল পাসের ...
স্টাফ রিপোর্টার: জাতীয়ভাবে বাংলা নববর্ষ ১৪৩৩ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ আনন্দঘন, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্ ...
স্টাফ রিপোর্টার: বগুড়া-৬ (সদর) ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বড় ব্যবধানে জয়লাভ করেছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে রাতে ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর ...
সব মন্তব্য
No Comments