স্টাফ রিপোর্টার: সংক্ষিপ্ত পরিসরে খুরুজের জোড় অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ আয়োজনের অনুমতি দেওয়া হয়।
তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে টঙ্গীর তুরাগ নদীর তীরে খুরুজের জোড়সহ কোনো ধরনের সমাবেশ বা অনুষ্ঠান আয়োজন না করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে। তাবলীগ জামাতের মুরুব্বিগণ সবসময় প্রশাসনের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকায় সে অনুযায়ী করণীয় নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন জেলার সাথীদের নিজ নিজ জেলা থেকেই তাবলীগের সফরে বের হওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে।
তিনি আরও জানান, তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মেহনতের সাথী বা তাবলীগি কর্মীর সংখ্যা দেশ-বিদেশে অনেক বেশি এবং এ কার্যক্রম বিশ্বব্যাপী বিস্তৃত ও সমাদৃত। সাধারণত খুরুজের জোড়ে অংশগ্রহণের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ দলে দলে আসেন। তবে প্রজ্ঞাপন জারির পর নতুন করে বিদেশিদের বাংলাদেশে আসতে বারণ করা হয়েছে। ইতোমধ্যে যারা দেশে এসে পৌঁছেছেন, তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি বজায় রাখার স্বার্থে খুরুজের জোড় সীমিত পরিসরে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই খুরুজের জোড় টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে না। বরং বিদেশি খিত্তা ও টিনশেড মসজিদে সীমাবদ্ধভাবে আয়োজন করা হবে। এতে ঢাকার আশপাশের শবগুজারির খুরুজে অংশগ্রহণকারী সাথীরা অংশ নেবেন। অন্যদিকে, দেশের অন্যান্য জেলার সাথীরা নিজ নিজ জেলা মারকাজ থেকে আল্লাহর রাস্তায় বের হবেন।
হাবিবুল্লাহ রায়হান আরও জানান, ইতোমধ্যে মাওলানা আহমদ লাট সাহেব (দাঃবা)-সহ বিভিন্ন দেশ থেকে আগত শীর্ষস্থানীয় মুরুব্বীগণ বাংলাদেশে উপস্থিত রয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড, দাগেস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, কানাডা, বেলজিয়াম, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইতালি, জাপান, কেএসএ, তুর্কি, কাতার, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, মক্কা, কুয়েত, ওমান, জর্ডান, তিউনিসিয়া, শ্রীলংকা, নেপাল, কিরগিস্তান, মিয়ানমার, জাম্বিয়া, মোজাম্বিয়া, সোমালিয়া, সোমালিল্যান্ড, ভারত ও পাকিস্তানসহ প্রায় ৭০টি দেশের দুই হাজারের মতো বিদেশি মেহমান মাঠে অবস্থান করছেন।
তিন দিনব্যাপী খুরুজের জোড় আনুষ্ঠানিকভাবে রবিবার দোয়ার মাধ্যমে শেষ হবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। এ প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নত ...
সব মন্তব্য
No Comments