স্টাফ রিপোর্টার: আজ ১৫ আগষ্ট। বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কময় দিন। ১৯৭৫ সালের এই দিন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবার নির্মমভাবে হত্যা করা হয়। ঐদিন ভোরে সেনাবাহিনীর একদল বিপথগামী কর্মকর্তা রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বাড়িতে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিব, পুত্র শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ মোট ১৬ জনকে হত্যা করা হয়। সে সময় দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান ।
দীর্ঘদিন বিচার প্রক্রিয়া স্থগিত থাকার পর ১৯৯৬ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে পুনরুজ্জীবিত করে। বিচার শেষে ২০০৯ সালের ২৮ জানুয়ারি পাঁচজন খুনির ফাঁসি কার্যকর করা হয়। আরও কয়েকজন দন্ডপ্রাপ্ত পলাতক রয়েছে।
দীর্ঘদিন ধরে ১৫ আগষ্ট দিনটি জাতীয় শোক দিবস ও সরকারি ছুটির দিন হিসেবে পালিত হচ্ছিল। আন্তর্বতী সরকার জাতীয় শোক দিবস পালনের প্রথা এবং সরকারি ছুটি বাতিল করেছে।
বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ১৫ আগষ্ট উপলক্ষ্যে বিবৃতি দিয়েছেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে আজ ১৪ আগস্ট ২০২৫ বিকালে এক বিবৃতিতে বলা হয়েছে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতির অবিসম্বাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি ও প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মম হত্যাকান্ড শুধু বাংলাদেশ ও বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে শোকাবহ ঘটনাই নয়, এই নির্মম হত্যাকান্ড আধুনিক বিশ্ব রাজনীতির ইতিহাসেও একটি কালো অধ্যায়। বিবৃতিতে জাসদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানায়।
বাংলাদেশ জাসদ গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে বঙ্গবন্ধু হত্যাকান্ডের তীব্র ঘৃণা এবং শোক প্রকাশ করেছেন।
আজ ১৫ আগষ্ট সকালে দলীয় কার্যালয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি নিয়েছে।
জাতীয় শোক দিবস পালন ও গণতান্ত্রিক অধিকারে বাধা এবং মানবাধিকার লঙ্ঘন ও গণমাধ্যমের টুটি চেপে ধরার বিরুদ্ধে সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের তীব্র প্রতিবাদ জানিয়েছে।
সংগঠনের আহবায়ক রোকেয়া প্রাচী ও সদস্য সচিব এফ এ শাহীন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলেন, ১৫ই আগস্ট মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধুর শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা আজ সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।
< ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ১৯ মাসে মাজারকেন্দ্রিক সহিংসতা উদ্বেগজনক হারে বেড়েছে। বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় অন্তত তিনজন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। এতে সাধারণ ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, ০১ জানুয়ারি ২০০৮ বা তার পূর্বে জন্মগ্রহণকারী এবং ২৪ নভেম্বর ২০২৫ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত ভোটার ডাটাবেজে অন্তর্ভুক্ত ব্যক্তিদের নিয়ে খসড়া ভোটার ...
স্টাফ রিপোর্টার: আগামী ১৮ এপ্রিল থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে। এ উপলক্ষে হজযাত্রীদের সার্বিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
...
সব মন্তব্য
No Comments