# শেষ হলো আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী।
# প্রদর্শনীতে ৫ হাজার দর্শনার্থীর ভিড়।
স্টাফ রিপোটার: জুয়েলারি শিল্প বিকাশে সোনা চোরাচালান বড় বাধা বলে মনে করেন এই খাতের ব্যবসায়ীরা। তারা বলেছেন- জুয়েলারি শিল্পের বিকাশে প্রধান বাধা চোরাচালান ও বাড়তি শুল্ক। চোরাচালান রোধ, বাড়তি শুল্ক প্রত্যাহার এবং জুয়েলারি শিল্প সহায়ক নীতি সহায়তা পেলে এই শিল্পে বিপ্লব ঘটবে।
আজ রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দেশের ঐতিহ্যবাহী ও পণ্যভিত্তিক সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন- বাজুস ও ভারতীয় প্রতিষ্ঠান কেএনসি সার্ভিসেস যৌথভাবে আয়োজিত প্রথম আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী বাংলাদেশ (আইজেএমইবি) ২০২৪ সমাপনী অনুষ্ঠানে বক্তারা এ সব কথা বলেন। এতে বক্তব্য দেন বাজুস মুখপাত্র ও সাবেক সভাপতি এবং কার্যনির্বাহী কমিটির সদস্য ডা: দিলীপ কুমার রায়, সহ-সভাপতি-গুলজার আহমেদ, মো: রিপনুল হাসান, মাসুদুর রহমান, সহ-সভাপতি ও প্রদর্শনীর সমন্বয়ক সমিত ঘোষ অপু।
গত বৃহস্প্রতিবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী প্রর্দশনী আজ শেষ হয়। এতে ৫ হাজারের অধিক ব্যবসায়ী-দর্শনার্থী পরিদর্শন করেন। এবারের প্রদর্শনীর প্রতিপাদ্য বিষয় ছিলো ‘গহনায় হোক প্রযুক্তির ছোঁয়া’। দেশে নতুন জুয়েলারি কারখানা স্থাপন ও পুরাতন কারখানাগুলোতে আধুনিক প্রযুক্তির সংযোজন এবং রপ্তানিমুখি খাত হিসেবে গড়ে তোলা বাজুসের মূল লক্ষ্য। এতে অংশ নিয়েছে ভারত, ইতালি, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, চীন ও থাইল্যান্ডসহ বিশ্বের প্রায় ১০ দেশের ৩০টি প্রতিষ্ঠান।
সমাপনী অনুষ্ঠানে বাজুস মুখপাত্র ও সাবেক সভাপতি এবং কার্যনির্বাহী কমিটির সদস্য ডা: দিলীপ কুমার রায় বলেন, জুয়েলারি শিল্পের বিকাশে প্রধান বাধা চোরাচালান ও বাড়তি শুল্ক। চোরাচালান রোধ, বাড়তি শুল্ক প্রত্যাহার এবং জুয়েলারি শিল্প সহায়ক নীতি সহায়তা পেলে এই শিল্পে বিপ্লব ঘটবে।
তিনি আরো বলেন, দেশের জুয়েলারি শিল্পে যে অমিত সম্ভাবনা দেখা দিচ্ছে তাতে অনুমান করা যায়, সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা থাকলে জুয়েলারি শিল্পও তৈরি পোশাক শিল্পের মতো বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। অভ্যন্তরীণ বাজারে চাহিদা মিটিয়ে জুয়েলারি শিল্প একদিন বিশ্ববাজারে শক্তিশালী অবস্থান তৈরি করবে বলে আমাদের বিশ্বাস।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনি ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর ...
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
সব মন্তব্য
No Comments