চট্টগ্রাম অফিস: বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের জন্য সম্প্রতি নির্মিত হয়েছে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে বিশেষ নাটক ‘পলাশ রাঙা দিন’। ২১ ফেব্রুয়ারির মধ্যরাতে একটি মধ্যবিত্ত পরিবারে নাতনির বাজানো এফএম রেডিওতে বাংলা ও ইংরেজি মিশ্রিত ভাষায় কথা শুনে অন্তরের ভেতরে এক গভীর বেদনা অনুভব করতে থাকে দাদি। এক সময় অনুভবে শহীদের আত্মাগুলো যেন তাকে নানা প্রশ্নবানে বিচলিত করে তোলে। চিৎকার করে ওঠেন দাদি। এ সময় ছুটে আসা নাতনি ও দাদির কথোপকথনে দাদির স্মৃতি রোমন্থনে এগিয়ে যেতে থাকে নাটকের কাহিনী। ১৯৪৮ সালের উর্দুকে রাষ্ট্রভাষা করার জিন্নার ঘোষণা ও তার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়া ছাত্র আন্দোলন, ৫২’র ২১ ফেব্রুয়ারিতে ৪৪ দ্বারা ভঙ্গ করা ছাত্রদের মিছিলে গুলিসহ অন্যান্য বিষয় উঠে এসেছে কাহিনীতে। তাছাড়া, বর্তমান প্রজন্মের নিকট আমাদের জাতীয় জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা শহীদ মিনার, ২১’র অমর গানসহ বাঙালির জাতীয় জীবনের অস্তিত্বের প্রতীক তথা সাহস ও অনুেেপ্রণার জায়গাগুলো তুলে ধরে তাদের দায়িত্ব ও কর্তব্যবোধকে জাগ্রত করার চেষ্টা করা হয়েছে এ নাটকটিতে।
বিগত দিনগুলোতে একটা ঘরনার মধ্যে নাটকগুলো আটকে থাকলেও তা থেকে মুক্ত করে নিয়মতভাবে শিল্পীরা কাজ করার সুযোগ পাবে- এ প্রত্যাশা রাখেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নুর আনোয়ার হোসেন রঞ্জুর কাছ থেকে।
চট্টগ্রামে থিয়েটার নিয়ে যারা দীর্ঘ দিন কাজ করে যাচ্ছেন, তারাই এ নাটকে প্রাধান্য পেয়েছেন। অভিনয়ের মধ্যে আছেন শেখ আনিস মন্জুর সেন্টু, রহিমা খতুন লুনা, মোশারফ ভূঁইয়া পলাশ, সন্জয় ধর, মসরুর আহমেদ দ্বীপ, ফাহিম, নায়িমা লতিফ প্রমুখ।
নাটকটি রচনা করেছেন কাজল সেন। নাটকটি আগামী ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে প্রচারিত হবে বলে জানান প্রযোজক অরিন্দম মুখার্জি বিংকু।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments