স্টাফ রিপোর্টার: জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের উপায় সম্পর্কে প্রাপ্ত বিশেষজ্ঞ মতামত পুনঃপর্যালোচনায় সভা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ ঢাকায় জাতীয় সংসদ ভবনস্থ কমিশন কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জাতীয় সনদ বাস্তবায়নের সম্ভাব্য উপায় সম্পর্কিত বিশেষজ্ঞগণের পক্ষ থেকে প্রাপ্ত মতামত ও পরামর্শসমূহ পুনঃপর্যালোচনা করা হয়। একইসঙ্গে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর দেওয়া মতামতও পুনঃবিশ্লেষণ করা হয়। পাশাপাশি সনদ বাস্তবায়নের উপায় নিয়ে ঐকমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের আগামীকাল অনুষ্ঠিতব্য সভার প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়।
সভায় কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মোঃ এমদাদুল হক ও ড. মোঃ আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। এছাড়া ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সভায় অংশ নেন।
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। পিংক রঙের এসব বাস প ...
স্টাফ রিপোর্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের আওতায় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠন করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল ...
স্টাফ রিপোর্টার: মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনির চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। সোমবার (১৭ আগস্ট) তার মেয়াদ বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।নতুন প্রজ ...
সব মন্তব্য
No Comments